কাশিয়ানী সংবাদদাতা
কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের ভেন্নাবাড়ি এলাকায় মো. রইচের (সাবেক মেম্বর) বাড়ির সামনের পাকা রাস্তায় সড়ক দুর্ঘটনায় সৌরভ শেখ (২২) নামের এক যুবক নিহত এবং অপর দু’জন আহত হয়েছেন।
আজ (শুক্রবার) দুপুর আড়াইটায় এ দুর্ঘটনাটি ঘটে। তার সঙ্গে থাকা তার অপর দুই বন্ধু মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তারা হলেন শিপন শেখ (২১) ও পারভেজ শেখ (২০)।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান নিহত এবং আহতদের কথা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, তারা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়া কাশিয়ানী আসার পথে উক্ত ঘটনাস্থলের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে বাবরা গাছের সাথে ধাক্কা লাগলে তারা গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন কর্তৃক তাদের উদ্ধার করিয়া কাশিয়ানী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার সৌরভ শেখ (২২)-কে মৃত ঘোষণা করে।
আহত অন্য দুইজন বর্তমানে কাশিয়ানী হাসপাতালে চিকিৎসাধীন আছে।
শিরোনাম:
- সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
- চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
- জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
- যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
- যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
- বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
- যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
- যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !