Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
  • যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
  • বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
  • ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস
  • ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ৯, ২০২৪

যশোর কারারক্ষীসহ দুইজন আটক, ইয়াবা উদ্ধার

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ৯, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

প্রতিবেদক
যশোর কেন্দ্রীয় কারাগারের ভিতরে বিক্রির জন্য কিনে আনা দেড়শ’ পিস ইয়াবাসহ আশরাফুল মুরাদ রুবেল নামে এক কারারক্ষীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে যশোর শহরের চারখাম্বার মোড় এলাকা থেকে তাকে আটক হয়।
আটক কারারক্ষীকে জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যের ভিত্তিতে তোরাব আলী নামে আরো এক মাদক কারবারীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে আরো একশ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই ঘটনায় ডিবি পুলিশের এসআই সোলায়মান আক্কাস বাদী হয়ে আটক দুইজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন।
আটকরা হলেন, যশোর কেন্দ্রীয় কারারক্ষী এবং বাগেরহাটের রামপাল উপজেলার মানিনগর গ্রামের আশরাফুল মুরাদ রুবেল ও যশোর শহরের নাজির শংকরপুর তোরাব হোসেন।
ডিবি পুলিশের এসআই সোলায়মান আক্কাস জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদে জানতে পারেন চারখাম্বার মোড়ে রিয়াজ গাজীর চায়ের দোকানের সামনে একজন মাদক বিক্রি করছে। এ সময় সেখানে অভিযানে গেলে আশরাফুল মুরাদ রুবেলকে আটক করা হয়। তার পকেটে থাকা দেড়শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এরপর রুবেলকে জিজ্ঞাসাবাদে জানান তিনি তোরাবের কাছ থেকে ওই ইয়াবা কিনেছেন। পাশাপাশি ইয়াবাগুলো কারাগারের মধ্যে বিক্রি করবেন বলেও জানান রুবেল। এরপরে রুবেলের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় তোরাব হোসেনের বাড়িতে। তাকে আটকের পর আরো একশ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এই বিষয়ে যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল আলম বলেন, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রাথমিকভাবে তাকে সাময়িক বহিস্কার করা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে চাকরিচ্যুত করা হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস

যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.