মোস্তাফিজুর রহমান মিন্টু, কেশবপুর
কেশবপুরে শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার) সকালে কেশবপুর শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে উপজেলা ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের আয়োজনে সংগঠন চেয়ারম্যান অধ্যাপক মছিহুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আফসার উদ্দিনের সঞ্চালনায় সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন, কালবের সহকারী জেলা ব্যাবস্থাপক হাফিজুর রহমান, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আসাদুজ্জামান, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ প্রমুখ।
এ সময় অনুষ্ঠানে ১০ জন মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করাসহ মৃত সদস্যদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া শিক্ষকদের এ সংগঠনে বেশি সঞ্চয়কারী, ডিপিএস জমাদানকারী ও মেয়াদ আমানত কারীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। বার্ষিক সাধারণ সভায় সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষক সদস্যরা উপস্থিত ছিলেন।
শিরোনাম:
- যশোরে মানব পাচার প্রতিরোধে জেলা পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত
- আজ যশোর পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন
- অভয়নগরে ব্যবসায়ী আনিসুর রহমান হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- সাড়ে চার হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক
- যশোরে দু’দিনব্যাপি নেট্যাৎসব সমাপ্ত
- সাংবাদিক ফারাজী আহমেদ সাঈদ বুলবুলের স্ত্রীর ইন্তেকাল
- স্বামী ও শশুরবাড়ির সদস্যদের বিচার চেয়ে যশোরে গৃহবধূর সংবাদ সম্মেলন
- যবিপ্রবির অভিযুক্ত শিক্ষককে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত
