কেশবপুর পৌর প্রতিনিধি
কেশবপুরে সংস্কৃতি পরিষদ বাংলাদেশের অধীনে চারুপীঠ একাডেমির কেন্দ্রে চারুকারু, সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি বিষয়ক বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকাল ১০টায় আল আমিন মডেল একাডেমি ও চারুপীঠ একাডেমির ক্যাম্পাসে ওই বোর্ড পরীক্ষার আয়োজন করা হয়। এ সময় কেন্দ্র পরিদর্শন করেন সংস্কৃতি পরিষদ বাংলাদেশের সাধারণ সম্পাদক পান্না লাল দে, চারুপীঠ একাডেমির সভাপতি সহকারী অধ্যাপক তাপস মজুমদার, মধুসূদন সংগীতালয়ের পরিচালক অলোক বসু বাপী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) প্রদীপ বসু পল্টু, বাংলাদেশ টেলিভিশনের সংগীত শিল্পী ইন্দ্রজিৎ সাধু প্রমুখ। পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তরিকুল ইসলাম, সেতু, সুকুমার ও সিথী দাস। চারুপীঠ একাডেমি কেশবপুরের নির্বাহী পরিচালক উৎপল দে বলেন, সংস্কৃতি পরিষদের বোর্ড পরীক্ষায় আমাদের প্রতিষ্ঠান থেকে ১০২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
শিরোনাম:
- যশোরে মানব পাচার প্রতিরোধে জেলা পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত
- আজ যশোর পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন
- অভয়নগরে ব্যবসায়ী আনিসুর রহমান হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- সাড়ে চার হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক
- যশোরে দু’দিনব্যাপি নেট্যাৎসব সমাপ্ত
- সাংবাদিক ফারাজী আহমেদ সাঈদ বুলবুলের স্ত্রীর ইন্তেকাল
- স্বামী ও শশুরবাড়ির সদস্যদের বিচার চেয়ে যশোরে গৃহবধূর সংবাদ সম্মেলন
- যবিপ্রবির অভিযুক্ত শিক্ষককে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত
