Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ
  • শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ
  • কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা
  • ত্যাগ ও আনুগত্যের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : গোলাম রসুল এমপি
  • বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার
  • যশোর রেলস্টেশনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
  • চৌগাছায় ১৫ বস্তা ইউরিয়া-ডিএপি সার জব্দ, দুইজনকে জরিমানা
  • এমএম কলেজে শুভ জন্মাষ্টমী উদযাপন ও গীতা পাঠ প্রতিযোগিতা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত : লাশ নিয়ে এলাকাবাসীর মিছিল

banglarbhoreBy banglarbhoreFebruary 11, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

প্রতিবেদক
যশোরে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে যশোর সদর উপজেলার রামনগরের সতীঘাটা এলাকা থেকে পুলিশ ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ফয়েজুল গাজী (২৭) যশোর সদর উপজেলার সতীঘাটা গোলদারপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছেন, রামনগরের সতীঘাটা এলাকায় চোর সন্দেহে একটি কারাখানায় আটকে রেখে ফয়জুল গাজীকে মারপিট করা হয়। পরে কোতোয়ালি থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসে। কিন্তু এর আগেই তার মৃত্যু হয়। হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুপুরের দিকে একই পরিবারের চারজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন সতীঘাটা গ্রামের আবদুল্লাহ (৬২), তার দুই ছেলে আমির হামজা (৩০), রকিবুল হাসান (২২) এবং আবদুল্লাহর ট্রাক্টরের চালক সাব্বির মোল্লা (২৫)।
নিহত ফয়েজুলের ভাইপো মো. বাদল জানান, তার চাচা একটি ইট ভাটায় কাজ করেন। ভাটা থেকে কাজ করে বাড়ি ফেরার পথে তাকে ধরে নিয়ে যেয়ে এক কারখানার মধ্যে দড়ি দিয়ে বেঁধে হাতুড়ি ও রড দিয়ে মারপিট করা হয়েছে। চুরির অযুহাত দিয়ে মারপিট করা হলেও তার চাচা কোনো ধরনের খারাপ কাজের সাথে জড়িত ছিলেন না।
নিহত ফয়জুলের চাচাতো ভাই মুজিবর রহমান জানান, ফয়জুল সতিঘাটা ভৈরব টু ভাটায় শ্রমিকের কাজ করতেন। শনিবার কাজ শেষ করে বাড়ি ফেরার পর সন্ধ্যায় বাড়ি থেকে সতিঘাটা বাজারে যায়। এরপর ফয়জুলের আর কোন সন্ধান পাওয়া যায়নি। বাড়ির লোকজন ফয়জুলকে খোঁজাখুজি করে কিন্তু তার সন্ধান পায়নি। শনিবার দিবাগত রাত ৪ টার দিকে বাড়ির লোকজন খবর পায় ফয়জুলকে চুরির অপবাদে কানাইতলায় আব্দুলের কারখানায় আটকে রেখে পিটিয়ে হত্যা করেছে। ঘটনার সাথে আব্দুল তার তিন ছেলে ও কর্মচারি জড়িত। খবর পেয়ে বাড়ির লোকজন ও স্বজনরা ওই কারখানায় গেলে তাদেরকে ঢুকতে দেয়া হয়নি। পরে থানায় খবর দেয়া হলে গতকাল সকাল ১০ টায় পুলিশ যেয়ে লাশ উদ্ধার করে জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। চোর সন্দেহে তাকে স্থানীয় জনতা মারপিট করে বলে প্রাথমিক তথ্য মিলেছে। ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।
এ ঘটনায় নিহত ফয়জুলের পিতা জালাল উদ্দিন গাজি গতকাল দুপুরে ছেলে হত্যার বিচার চেয়ে আব্দুলসহ ৫ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্তু পুলিশ সেটা মামলা হিসেবে রেকর্ড করেনি। ফয়জুলের মামলা নিয়ে পুলিশ তালবাহানা করছে। এদিকে ফয়জুল হত্যার প্রতিবাদে গতকাল বিকেলে এলাকাবাসী রামনগরের রাস্তায় ব্যারিকেড দিয়ে লাশ নিয়ে মিছিল করে।

নিউজের ভিডিও দেখতে লিংকে ক্লিক করুন

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ

    September 5, 2026

    শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ

    September 4, 2026

    কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা

    September 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.