Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাগআঁচড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ
  • যশোরে মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
  • যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ
  • চৌগাছায় অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা
  • পুনরায় বিয়ের প্রতিশ্রুতিতে নারী নির্যাতনের অভিযোগ
  • যশোর জেনারেল হাসপাতালের নতুন আরএমও ডা. নাহিদ সিরাজ
  • নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
  • যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, November 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নড়াইল কালচারাল কর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সচিবকে প্রতিবেদন

banglarbhoreBy banglarbhoreFebruary 12, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নড়াইল প্রতিনিধি
নড়াইল জেলা কালচারাল অফিসার হামিদুর রহমানের অনিয়ম ও দুর্নীতির সত্যতা পাওয়া গেছে। দুর্নীতির কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংস্কৃতি বিষয়ক সচিবের কাছে প্রতিবেদন পাঠিয়েছে তদন্ত কমিটি।
এর আগে গত ২৪ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে কালচারাল অফিসার হামিদুর রহমানের অনিয়ম, দুর্নীতি ও দুর্ব্যবহারের অভিযোগে সাক্ষ্য দেন জেলার ৩২ জন সাংস্কৃতিক কর্মী ও ভুক্তভোগী অভিভাবকসহ সংশ্লিষ্টরা। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম এম আরাফাত হোসেনের কাছে সাক্ষ্য দেন ভুক্তভোগীরা।
জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দসহ ভুক্তভোগীরা জানান, কালচারাল অফিসার হামিদুর রহমানের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে গত ১৩ ডিসেম্বর জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর কাছে স্মারকলিপি দেয়া হয়। এ প্রেক্ষিতে অতিরিক্ত জেলা প্রশাসক আরাফাত হোসেনকে তদন্তের দায়িত্ব দেয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৩ সালের জানুয়ারিতে জেলা কালচারাল অফিসার হিসেবে যোগদানের পর থেকে হামিদুর রহমান বিভিন্ন অনুষ্ঠানে শিল্পী, বিচারক ও কলাকুশলীদের জন্য বরাদ্দকৃত সরকারি টাকা না দিয়ে আত্মসাত করেন বলে অভিযোগ ওঠে। এছাড়া জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামের লাইট, সাউন্ড ও ভবন সংস্কারে ১০ লাখ টাকার কাজ দায়সারাভাবে করা হয়। তাছাড়া তার বিরুদ্ধে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহারেরও অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সভাপতি মলয় কুন্ডু জানান, জেলা কালচারাল অফিসার হামিদুর রহমান যোগদানের পর থেকে এ পর্যন্ত প্রায় ৩০ লাখ টাকা দুর্নীতি করেছেন। তদন্ত কমিটিও তার দুর্নীতির প্রমাণ পেয়েছে। তাকে অপসারণ করা না হলে মানববন্ধন, বিক্ষোভসহ বৃহত্তর আন্দোলন ঘোষণা করা হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন, জেলা কালচারাল অফিসারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংস্কৃতি বিষয়ক সচিব বরাবর প্রতিবেদন পাঠানো হয়েছে।
এদিকে, জেলা কালচারাল অফিসার হামিদুর রহমানের দুর্নীতি ও অনিয়মের খবর বিভিন্ন গণমাধ্যমে গত ১৫ ডিসেম্বর প্রকাশিত হয়। এ খবর প্রকাশে ক্ষুব্ধ হয়ে সাংবাদিক এস কে সুজয়ের নামে গত ২১ ডিসেম্বর সদর আমলী আদালতে ৫০ লাখ টাকার মানহানি মামলা করেন। সুজয় ঢাকার জাতীয় দৈনিক জনবাণী পত্রিকার এবং যশোর থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কথার নড়াইল প্রতিনিধি। এ ঘটনায় তীব্র নিন্দা জানান সাংবাদিকরা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাগআঁচড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ

    November 11, 2026

    যশোরে মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

    November 10, 2026

    যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ

    November 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.