মাগুরা প্রতিনিধি
মাগুরায় ৩০ পিস ইয়াবাসহ সঞ্জয় বিশ্বাস নামে এক যুবককে আটক করেছে শালিখা থানা পুলিশ। রোববার রাতে শালিখা উপজেলার তিলখড়ি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
সঞ্জয় বিশ্বাস মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত অফিস সহায়ক।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে শালিখা উপজেলার তিলখড়ি গ্রামে সঞ্জয় বিশ্বাসের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে ৩০ পিস আমদানি নিষিদ্ধ অবৈধ ইয়াবা এবং নগদ ১ হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয়।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, এ ঘটনায় থানায় সঞ্জয় রায়ের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
শিরোনাম:
- বাগআঁচড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ
- যশোরে মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
- যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ
- চৌগাছায় অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা
- পুনরায় বিয়ের প্রতিশ্রুতিতে নারী নির্যাতনের অভিযোগ
- যশোর জেনারেল হাসপাতালের নতুন আরএমও ডা. নাহিদ সিরাজ
- নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
- যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন