আয়ুব খান, কেশবপুর (পৌর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে নানা আয়োজনে বসন্তবরণ উদযাপন করা হয়েছে। আজ (বুধবার) বিকেলে শহরের পাবলিক ময়দানে উপজেলা প্রশাসন ও বসন্ত উৎসব উদযাপন পর্ষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বসন্ত উৎসব উদযাপন পর্ষদের আহ্বায়ক আশরাফ-উজ-জামান খান। অনুষ্ঠানে বক্তব্য দেন কেশবপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মশিউর রহমান, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তী, পল্লী বিদ্যুৎ অফিসের পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ, বসন্ত উৎসব উদযাপন পর্ষদের সদস্য সচিব স্বপন মন্ডল, উপজেলা খেলাঘর আসরের সাধারণ স¤পাদক সৈয়দ আকমল, সাংবাদিক শামীম আক্তার মুকুল প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন, সহকারী অধ্যাপক তাপস মজুমদার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের কেশবপুর শাখার সভাপতি শেখ শাহীন ও চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দে।
শিরোনাম:
- সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
- চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
- জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
- যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
- যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
- বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
- যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
- যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !