কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে পারিবারিক কলহের জের ধরে রুবিয়া বেগম (৪৬) নামে এক গৃহবধূ বিষপানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনাটি ঘটে। সে পৌরসভার ৩নং ওয়ার্ডের বায়সা গ্রামের মুনসুর রহমানের স্ত্রী। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রুবিয়া বেগম দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। ১২ ফেব্রুয়ারি দুপুরে স্বামীর সাথে ঝগড়াঝাটি ও মনোমালিন্যের জের ধরে স্বামীর উপর অভিমান করে সকলের অগোচরে বসতবাড়িতে ওই গৃহবধূ বিষপান করেন।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন, বিষপানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শিরোনাম:
- সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
- চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
- জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
- যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
- যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
- বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
- যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
- যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !