অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগরে পৌর ওয়ার্ড যুবলীগ নেতা মুরাদ হোসেন (২৮) হত্যাকাণ্ডের ৪৮ ঘন্টা পর থানায় মামলা হয়েছে। আজ (বুধবার) দুপুরে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আকিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
১৩ ফেব্রুয়ারি রাতে নিহত মুরাদের বোন লিলি বেগম বাদী ১০ জনের নামে মামলা করেন। যার নং-১২। তবে এ হত্যা মামলায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেননি।
নিহত মুরাদ হোসেন নওয়াপাড়া গ্রামের মধ্য তরফদারপাড়া এলাকার এবং নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পদে ছিলেন।
মামলার বাদী লিলি বেগমের কাছে আসামিদের নাম পরিচয় জানতে চাইলে তিনি ওসির সঙ্গে কথা বলতে বলেন।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে নিহত মুরাদের বোন ১০ জনের নামে মামলা করেছেন। আসামি আটক ও তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় গোপন রাখা হয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে হত্যার রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেপ্তার করা হবে। অভিযান অব্যাহত রয়েছে।
শিরোনাম:
- যশোরে মানব পাচার প্রতিরোধে জেলা পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত
- আজ যশোর পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন
- অভয়নগরে ব্যবসায়ী আনিসুর রহমান হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- সাড়ে চার হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক
- যশোরে দু’দিনব্যাপি নেট্যাৎসব সমাপ্ত
- সাংবাদিক ফারাজী আহমেদ সাঈদ বুলবুলের স্ত্রীর ইন্তেকাল
- স্বামী ও শশুরবাড়ির সদস্যদের বিচার চেয়ে যশোরে গৃহবধূর সংবাদ সম্মেলন
- যবিপ্রবির অভিযুক্ত শিক্ষককে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত
