শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলের শ্যামনগর উপজেলার দীপ ইউনিয়ন গাবুরায় দৈনিক ১০ হাজার মানুষের সুপেয় খাবার পানি সরবরাহের জন্য পানির প্লান্ট উদ্বোধন করা হয়েছে। যুক্তরাজ্যস্থ মিনহা ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায়।
আজ (বৃহস্পতিবার) সকাল ১০টায় দ্বীপ ইউনিয়ন গাবুরার চকবারা গ্রামে ২০ লক্ষাধিক টাকা ব্যয়ে এ পানির প্লান্ট উদ্বোধন শেষে বাংলাদেশ হুফ্ফাজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানার ছাত্রদের নিয়ে বার্ষিক কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা হয়। এতে জেলার বিভিন্ন এতিমখানার ৫০ জন ছাত্র অংশগ্রহণ করে। এ সময় উপস্থিত ছিলেন, মিনহা ফাউন্ডেশনের বাংলাদেশের প্রতিনিধি মোস্তফা হুমায়ুন কবির, মারকাজুল ফুরকান হিফজ মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ক্বারী আব্দুল হান্নান তারেক, বায়তুল কুরআন মাদ্রাসার পরিচালক হাফেজ মাও. কাওছার আহমেদ খান, মিনহা হিফজুল কুরআন ও ইয়াতিম খানার পরিচালক হাফেজ এমদাদুল হক, তত্ত্বাবধায়ক গাজী আব্দুল মান্নান, ইউপি সদস্য রবিউল ইসলাম সরদার, মাস্টার শফিকুল ইসলাম প্রমুখ।
শিরোনাম:
- মাদক-অস্ত্রের অভিযোগ ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ : জাতীয় যুবশক্তির নেতা রূপম আহসান অর্ণব বহিষ্কার
- মণিরামপুরে ৩৪ শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি, ব্যাহত পাঠদান
- জাল দলিল মামলায় বাগআঁচড়ার আনোয়ার হোসেন কারাগারে
- যশোরের পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক
- যশোরে এনজিওর হিসাবরক্ষককে মারধর করে ৩৭ লাখ টাকা আদায়ের চেষ্টার অভিযোগ
- সার্ভার ডাউন : বিদ্যুৎ বিল দিতে ভোগান্তিতে যশোরের গ্রাহকরা
- নড়াইলে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
- চৌগাছায় প্রান্তিক পেশাজীবীদের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু