Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ
  • শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ
  • কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা
  • ত্যাগ ও আনুগত্যের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : গোলাম রসুল এমপি
  • বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার
  • যশোর রেলস্টেশনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
  • চৌগাছায় ১৫ বস্তা ইউরিয়া-ডিএপি সার জব্দ, দুইজনকে জরিমানা
  • এমএম কলেজে শুভ জন্মাষ্টমী উদযাপন ও গীতা পাঠ প্রতিযোগিতা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে টগর খুনের প্রধান অভিযুক্ত চাকুসহ গ্রেপ্তার

banglarbhoreBy banglarbhoreFebruary 29, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর শহরের বারান্দীপাড়া মাঠপাড়ায় টগর হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত আয়ানকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। একই সাথে হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে বকচর এলাকা থেকে আয়ানকে গ্রেপ্তার করা হয়। আয়ান বারান্দীপাড়া এলাকার আবুল কালামের ছেলে। নেশায় বুদ হয়ে টগরকে হত্যা করা হয়েছে বলে তিনি পুলিশকে জানিয়েছেন।

ডিবির এসআই মফিজুল ইসলাম জানান, মঙ্গলবার রাত সাড়ে নয়টায় বকচর এলাকা থেকে প্রথমে আয়ানকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার ঘটনাটি স্বীকার করেন। পরে তার স্বীকারোক্তিতে শহরের বারান্দীপাড়া থেকে হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, আয়ান জানিয়েছেন ঘটনার দিন তিনি বন্ধুদের নিয়ে পিকনিক করছিলেন।

এমন সময় টগর সেখানে এসে আয়ানকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এতে ক্ষিপ্ত হয়ে নিজের কাছে থাকা চাকু দিয়ে টগরকে এলোপাতাড়িভাবে জখম করে পালিয়ে যায়। এ সময় টগর ও আয়ান দুজনেই নেশাগ্রস্থ ছিলো।

উল্লেখ্য, ১০ ফেব্রুয়ারি রাতে গুরুতর জখম অবস্থায় টগরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়। ১৬ ফেব্রুয়ারি দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় টগরের মৃত্যু হয়।

এর জেরে গত ১৮ ফেব্রুয়ারি আয়ানের ভাড়াবাড়িতে আগুন জালিয়ে দেয় টগরের অনুসারীরা। এতে করে আশপাশের ছয়টি ঘর পুরে ছাই হয়ে যায়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ

    September 5, 2026

    শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ

    September 4, 2026

    কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা

    September 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.