Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ
  • শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ
  • কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা
  • ত্যাগ ও আনুগত্যের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : গোলাম রসুল এমপি
  • বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার
  • যশোর রেলস্টেশনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
  • চৌগাছায় ১৫ বস্তা ইউরিয়া-ডিএপি সার জব্দ, দুইজনকে জরিমানা
  • এমএম কলেজে শুভ জন্মাষ্টমী উদযাপন ও গীতা পাঠ প্রতিযোগিতা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা : আটক ১

banglarbhoreBy banglarbhoreMarch 3, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
র‌্যাব-৬ যশোরের সদস্যরা চিহ্নিত এক প্রতারককে আটক করেছে। আটক জহিরুল ইসলাম বাপ্পী খুলনার সোনাডাঙ্গা থানার রায়েরমহল এলাকার বাসিন্দা। বর্তমানে ঢাকার গুলশান এলাকায় বসবাস করেন।

তিনি কখনো স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তা, কখনো খাদ্য অধিদফতরের কর্মকর্তা পরিচয় নিয়ে মানুষকে চাকরি দেয়ার নাম করে হাতিয়ে নিয়েছেন লাখ, লাখ টাকা। নিজের পরিচয় জাহির করতে তৈরি করেছেন একাধিক সরকারি অফিসের পরিচয়পত্র। সবশেষ স্বাস্থ্য অধিদফরের অডিট অফিসার পরিচয় দিয়ে যশোরের এক পরিবারের দুইজনকে চাকরি দেয়ার নাম করে ১৯ লাখ টাকা হাতিয়ে নেয়া এবং ভুয়া নিয়োগপত্র দেয়ার অভিযোগে শনিবার যশোর সদর উপজেলার ক্ষিতিবদিয়া গাজীর মোড় থেকে আটক করা হয় কথিত সরকারি কর্মকর্তা জহিরুল ইসলাম বাপ্পীকে (৩৩)।

র‌্যাব জানিয়েছে, বাপ্পী নিজেকে সরকারি অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরি দেয়ার নাম করে প্রতরণা করে আসতেন। যশোর সদর উপজেলার হামিদপুর এলাকার নিজাম উদ্দিন নামে এক ব্যক্তির কাছে বাপ্পী নিজেকে স্বাস্থ্য অধিদফরের অডিট অফিসার পরিচয় দেন। তাকে নানা আইডি কার্ড ও পরিচয়পত্র দেখান। তার ছেলে ও ভাগ্নেকে চাকরি দেয়ার নাম করে ১৯ লাখ টাকা নেন। এরপর তাদের দুইটি নিয়োগপত্র দেয়া হয়। তিনি ঢাকায় গিয়ে নিয়োগপত্র যাচাই করে জানতে পারেন ওই নিয়োগপত্র ভুয়া। ফলে তিনি ঢাকার পল্লবী থানায় একটি মামলা করেন। এই মামলায় বাপ্পী পলাতক ছিলেন। শনিবার তাকে আটক করা হয়। বাপ্পীর বিরুদ্ধে যশোরেও একটি প্রতারণার মামলা রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

নিউজের ভিডিও দেখতে লিংকে ক্লিক করুন

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ

    September 5, 2026

    শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ

    September 4, 2026

    কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা

    September 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.