Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক
  • ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!
  • বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
  • ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
  • ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
  • সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
  • ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ২৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

খাবারের বিল চাওয়ায় যশোরে ক্যাফেতে ত্রাস সৃষ্টি : তিন সন্ত্রাসী গ্রেফতার

banglarbhoreBy banglarbhoreমার্চ ৬, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

খাবার খেয়ে বিল না দিয়ে শহরের মুজিব সড়কের মিউজিক ক্যাফে রেস্টুরেন্টে ভাংচুরের চেষ্টা ও কর্মচারিদের মারপিটের অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। ঘটনার পর পুলিশের জরুরি সেবার মাধ্যমে খবর পেয়ে পুলিশ প্রতিষ্ঠানে পৌছে সন্ত্রাসী তিন যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, শহরের পোস্ট অফিসপাড়ার মাহাবুব হাসান ওরফে হৃদয়, ঘোপ নওয়াপাড়া রোডের ইমাম আজম ওরফে শুভ ও বেজপাড়া নতুন বাজার এলাকার নাইমুর রহমান ওরফে নাইম।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। গতকাল দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।
মারপিট ও ভাংচুরের ঘটনায় যশোর শহরের আরএন রোড এলাকার মেহেদী হাসান কোতয়ালি থানায় সোমবার গভীর রাতে মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, আসামিরা প্রায় সময় তার মিউজিক ক্যাফেতে এসে খাবার খেয়ে বিল না দিয়ে চলে যায়। খাবারের বিল চাইতে গেলে ভয়ভীতিসহ জীবননাশের হুমকি দেয়। ৪ মার্চ সন্ধ্যা ৭ টায় প্রতিষ্ঠানে এসে আসামিরা আগের মতো খাবার খাওয়ার পর বিল পরিশোধ না করে ম্যানেজারসহ কর্মচারিেেদর সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে।

ম্যানেজার মালিককে সংবাদ দিলে তিনি ওই সময় প্রতিষ্ঠানে যেয়ে দেখেন আসামিরা তার কর্মচারীদের মারপিট করছে। চেয়ার টেবিল ভাংচুরের চেষ্টা করলে বাদী তৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করলে পুলিশ এসে আসামিদের আটক করে। সেখানে উপস্থিত এনামুল হক (২১), মো. তানজিল (২৩) চেয়ার, টেবিল ভাংচুরের প্রতিবাদ করলে তাদের মারপিট করে। বাদী উপস্থিত হলে আসামিরা তাকে জীবননাশের হুমকি দেয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক

মার্চ ২১, ২০২৬

ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!

মার্চ ১৯, ২০২৬

বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ

মার্চ ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.