Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
  • জামাই ষষ্ঠীর বেচাকেনায় বাজার চাঙ্গা : সব্জি ছাড়া সবকিছুর দামই চড়া
  • বেনাপোলে দেড় লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
  • যশোরে বড় বোনের ছুরিকাঘাতে ছোট বোন আহত
  • মণিরামপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী ও সৎবাবা কারাগারে
  • যশোরে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি
  • ডুমুরিয়া প্রশাসন ও পাউবোর তদারকিতে রক্ষা পেল আবাসনের ১৯ পরিবার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ২৩, ২০২৫

সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ ও বিশেষ প্রার্থনা

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ২৩, ২০২৫
Facebook Twitter WhatsApp
সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ ও বিশেষ প্রার্থনা
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক:
“ধর্ম যার যার, রাষ্ট্র সবার” এই স্লোগানকে সামনে রেখে যশোরে বিক্ষোভ সমাবেশ ও বিশেষ প্রার্থনা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের লালদিঘীর পাড়ে হরিসভা মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ যশোর জেলা, সদর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এই সমাবেশ করা হয়।

সমাবেশে ময়মনসিংহের ভালুকায় কথিত ধর্ম অবমাননার অভিযোগে দিপু চন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যা, তারাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা যোগেশ রায় ও তার স্ত্রী সুবর্ণা রায়, সালফায় উৎপল সরকার এবং রায়পুরায় প্রাণতোষ কর্মকারকে হত্যার প্রতিবাদ করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, সহ-সভাপতি দুলাল সমাদ্দার, প্রশান্ত দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক রতন আচার্য, সাংগঠনিক সম্পাদক উৎপল ঘোষ, সদর উপজেলা সভাপতি রবিন কুমার পাল, সাধারণ সম্পাদক প্রশান্ত সরকার, জাতীয় হিন্দু মহাজোট যশোরের সভাপতি রবিন্দ্রনাথ আচার্য, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি সন্তোষ বিশ্বাস, সম্পাদক শান্তি পদ বিশ্বাস, নীলগঞ্জ মহাশ্মশানের সভাপতি আলোক ঘোষ, কাশিমপুর ইউনিয়নের সভাপতি কার্তিক পোদ্দার, বাঘারপাড়া পূজা পরিষদের সদস্য সচিব প্রণয় সরকার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ।

সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার ৫৪ বছরে এত হিন্দু নির্যাতন কোনো সরকারের আমলে হয়নি। তারা হতাশা প্রকাশ করে বলেন, ২৪ সালের বিপ্লব পরবর্তী সময়ে সবাই আশা করেছিলো সুখে, শান্তিতে নিরাপদে হিন্দু মুসলমান মিলেমিশে বসবাস করতে পারবেন। কিন্তু বাস্তবে একের পর এক সংখ্যালঘু নির্যাতন করা হচ্ছে। এসব নির্যাতন আর মেনে নেয়া হবে না।

সরকারকে অবিলম্বে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিহত ভাইদের হত্যার দ্রুত বিচার করতে হবে। দ্রুত সময়ের মধ্যে বিশেষ ট্রাইবুনালে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিপুল দাসের হত্যার ক্ষতিপূরণ বাবদ ১০ কোটি টাকা প্রদানের যে রিট করা হয়েছে, তা অবশ্যই দিতে হবে।

এ সময় বক্তারা দেশে দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেশের আইন-শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক করার আশা প্রকাশ করেন।

শেষে নিহতদের আত্মার শান্তি কামনায় গণপ্রার্থনা করা হয়। পরে লালদীঘির পাড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে যশোর হরিসভা মন্দিরের সামনে এসে শেষ হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই

জামাই ষষ্ঠীর বেচাকেনায় বাজার চাঙ্গা : সব্জি ছাড়া সবকিছুর দামই চড়া

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.