Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে মাস্টার্স কাপ সেভেন এ সাইড ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন
  • যশোরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জীবন: তলিয়েছে ২ হাজারের বেশি মাছের ঘের ও নিম্নাঞ্চল
  • শ্যামনগরে এনজিও কর্মী সেজে পুলিশের অভিযান, ইয়াবাসহ কারবারি আটক
  • কেশবপুরে জলাবদ্ধ এলাকা পরিদর্শনে এমপি মোক্তার আলী, টেকসই সমাধানের আশ্বাস
  • বেনাপোল বন্দরের শেডে মিলল নিখোঁজ ১৯ প্যাকেজ ভারতীয় প্রসাধনী ও শাড়ি
  • মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে ড্রেন নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা
  • যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুলাই ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ৬, ২০২৪

যশোরের পল্লীতে চাঁদাবাজির ঘটনায় মামলা এক চাঁদাবাজ পুলিশের খাঁচায়

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ৬, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদরের হালসা চাঁদা দাবির ঘটনায় কোতয়ালি থানায় চাঁদাবাজি মামলা হয়েছে। গত ৫ মার্চ দিবাগত গভীর রাতে মামলাটি করেন যশোর সদর উপজেলার ৮নং দেয়াড়া ইউনিয়নের হালসা গ্রামের আরিফ হোসেন।

মামলায় আসামি করা হয়, একই এলাকার কামারুল ইসলাম। পুলিশ কামারুল ইসলামকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।

মামলায় আরিফ হোসেন উল্লেখ করেন, কামারুল ইসলামসহ অজ্ঞাতনামা ২/৩ জন এলাকায় অপকর্ম করে বেড়ায়। স্থানীয় লোকজনের কাছে চাঁদা দাবিসহ চাঁদা আদায় করে।

বাদী ও তার পরিবারের লোকজন হালসা ঠিকানায় বসবাস করতে হলে ওই সব আসামিসহ অজ্ঞাতনামা আসামিরা আরিফের কাছে চাঁদা দাবি করে। আরিফ চাঁদার টাকা দিতে অস্বীকার করায় আসামিরা তাকে খুন জখমসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করতে থাকে।

২০ ফেব্রুয়ারি সকাল অনুমান সাড়ে ১০ টায় আরিফের বাড়ি আসামি কামারুলসহ অজ্ঞাতনামা আসামিরা যেয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার আসামিরা আরিফকে মারপিট করে জখম করে।

আসামিদের ভয়ে এক পর্যায়ে আরিফ জমি জায়গা বন্ধক রেখে ও পালিত গবাদি পশু বিক্রি করে আসামিদের ৪ লাখ ২৫ হাজার টাকা চাঁদা দেয়।

কিছুদিন যাওয়ার পরে পুনঃরায় আসামিরা পূর্বের দাবীকৃত আরো ৭৫ হাজার টাকা চাঁদা চাঁয়। আরিফ চাঁদা দিতে অস্বীকার করায় আসামিসহ অজ্ঞাতনামা আসামিরা আরিফকে বিভিন্ন ধরনের খুন জখমের হুমকি দিচ্ছে। বাদি ঘটনার বিষয়ে স্থানীয় লোকজনদের জানিয়ে থানায় মামলা করেন। পুলিশ চাঁদাবাজ কামারুল ইসলামকে আটক করে।

বুধবার ৬ মার্চ দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে মাস্টার্স কাপ সেভেন এ সাইড ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন

যশোরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জীবন: তলিয়েছে ২ হাজারের বেশি মাছের ঘের ও নিম্নাঞ্চল

শ্যামনগরে এনজিও কর্মী সেজে পুলিশের অভিযান, ইয়াবাসহ কারবারি আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.