Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • লোহাগড়ায় বাড়ির সামনে ছিনতাইয়ের শিকার শিক্ষিকা
  • যশোরে ফাঁকা বাসায় ফ্রিজের মাংস রান্না করে খেল চোরেরা!
  • মহেশপুরে ভাগ্নি জামাইয়ের লাঠির আঘাতে নিহত মামা শ্বশুর
  • নানা কর্মসূচিতে নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদতবার্ষিকী পালন
  • যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন নারী হাজতি
  • অপপ্রচার ও চাঁদাবাজির প্রতিবাদে চৌগাছার সার ডিলারের সংবাদ সম্মেলন
  • যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর শাহাদত বার্ষিকী পালন
  • যুবদল নেতা রুবেল হত্যার ৩ আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার : যা বললো পুলিশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বঙ্গবন্ধু দেশকে পরাধীনতার হাত থেকে মুক্ত করেছিলেন : যশোর আ.লীগের আলোচনা সভা

banglarbhoreBy banglarbhoreMarch 17, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর জেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা সভা এবং দোয়া মাহফিল।

দিবসটি উপলক্ষে আজ (রোববার) দুপুরে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু দেশকে পরাধীনতার হাত থেকে মুক্ত করেছিলেন। আর বঙ্গবন্ধু কন্যা দেশের মানুষকে শান্তি ও স্বস্তি এনে দিয়েছেন। দেশ যখন উন্নয়ন ও সমৃদ্ধির দিকে এগিয়ে যায়, তখনই একটি চক্র ষড়যন্ত্র করতে মাথাচাড়া দিয়ে উঠে।
তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত গভীর ষড়যন্ত্র করছে বাংলাদেশের উন্নয়নকে রুখতে। তারা বিদেশের কাছে বাংলাদেশের নামে মিথ্যাচার করছে। তাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এখন থেকে দলের সবাইকে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হতে হবে।

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন সভাপতিত্ব করেন। তিনি বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই। কিন্তু বঙ্গবন্ধু চিরদিন আমাদের অনুপ্রেরণার উৎস। তিনি আছেন, থাকবেন। আমাদের সকল দুর্যোগে, সংকটে বঙ্গবন্ধু আমাদের চলার পথে পাথেয় হয়ে থাকবেন। তিনি বাঙালির দুঃখ কষ্টে একমাত্র বাতিঘর। যিনি আমাদের অবিরাম পথ দেখিয়ে যাচ্ছেন।’

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জহুরুল হক, উপদপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ হারুণ-অর রশিদ, উপদেষ্টা মন্ডলীর সদস্য মোবাশ্বের হোসেন বাবু, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক মোয়াজ্জেম হোসেন ও সামির ইসলাম পিয়াস, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, যশোর পৌরসভার কাউন্সিলর হাজী আলমগীর কবির সুমন, সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল, যুবলীগ নেতা কেরামত আলী, যশোর পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর শেখ রোকেয়া পারভিন ডলি, ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল রউফ পিন্টু, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ছাত্রনেতা মেহেদী হাসান রনি প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    লোহাগড়ায় বাড়ির সামনে ছিনতাইয়ের শিকার শিক্ষিকা

    September 5, 2026

    যশোরে ফাঁকা বাসায় ফ্রিজের মাংস রান্না করে খেল চোরেরা!

    September 5, 2026

    মহেশপুরে ভাগ্নি জামাইয়ের লাঠির আঘাতে নিহত মামা শ্বশুর

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.