বাংলার ভোর প্রতিবেক: মণিরামপুরের বিজয়রামপুর গ্রামের ব্যবসায়ী আমির হোসেনকে অপহরণ ও চাদাদাবির ঘটনায় তিন জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। গতকাল ভুক্তভোগী ব্যবসায়ী আমির হোসেন বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অবন্তিকা রায় অভিযোগের তদন্ত করে মণিরামপুর থানার ওসিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী মেছবাহুল ইসলাম পারভেজ।
আসামিরা হলেন, মণিরামপুরের হাকোবা গ্রামের আকাশ মিত্র, শোভন মিত্র ও মৃত্যুঞ্জয় দত্ত।
মামলার অভিযোগে জানা গেছে, আমির হোসেন একজন আইটি সরবরাহকারী সনদধারী ব্যবসায়ী। আসামিদের সাথে আমির হোসেনের চাহিদা অনুযায়ি গার্মেন্টস ও কসমেটিক পণ্য সরবরাহ কাবিবে। এ চুক্তি অনুযায়ি আমির হোসেন আসামিদের সাড়ে ৩ লাখ টাকা অগ্রিম দেন। এ টাকা নেয়ার পর আসামি কোন পন্য দেয়নি। মোবাইল ফোনে আসামিদের সাথে যোগাযোগ করলে মালামাল না দিয়ে ঘোরতে থাকে। ২০২৩ সালের ২১ ডিসেম্বর বাধাঘাট সংলগ্ন জনৈক রহিমের দোকান থেকে আমির হোসেনকে অপহরণ করে উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম কুমার বাচ্চুর হাকোবা মোড়স্থ ব্যবসায়ীক অফিসে নিয়ে যায়। এরপর আসামিরা তার কাছ থেকে তিনটি ফাকা স্ট্যাম্প ও বাড়ি থেকে লোক দিয়ে চেক এনে স্বাক্ষর করিয়ে নিয়ে তাড়িয়ে দেয়। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেন।
শিরোনাম:
- শার্শায় প্রকাশ্যে পিস্তল নিয়ে যুবকের মহড়া
- একাত্তর ও চব্বিশের পরাজিতরা চায়না সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক : অমিত
- মহেশপুরে ঘুমন্ত জামাইকে কুপিয়ে হত্যা, শ্বশুর আটক
- অভয়নগরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা : স্বর্ণালংকার, টাকা ও জমির দলিল লুট
- ধর্ম পালনে উদারতা প্রদর্শন করা উচিৎ : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম
- নড়াগাতীতে মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূ নাজমার
- রায়পাড়ায় মব সৃষ্টি করে পুলিশের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা, ১৩ জনের নামে মামলা
- যবিপ্রবিতে সহকারী অধ্যাপক নিয়োগে অনিয়মের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা