বাংলার ভোর প্রতিবেদক: যশোরে চালককে কুপিয়ে ইজিবাইক ছিনতাই মামলায় বাঁধন নামে একজনকে শ্যোন এরেস্টের আবেদন করেছে পুলিশ। এর আগে ১৪ মার্চ একটি মামলায় বাঁধন কারাগারে বন্দি রয়েছেন। গত ৬ ফেব্রুয়ারি শহরের বারান্দীপাড়া বিসিএমসি কলেজের সামনে সুধাংশু সরকার নামে ওই চালককে কুপিয়ে আহত করা হয়। বাঁধন বারান্দী মোল্যাপাড়া এলাকার জনির ছেলে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় ১২টি মামলা আছে।
সদর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর রোকিবুজ্জামান জানিয়েছেন, ঘটনার পর এলাকা পরিদর্শন, নৈশ প্রহরীদের বক্তব্য এবং সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজ পর্যালোচনা করে বাঁধন এই ঘটনার সাথে সম্পৃক্ত বলে জানা গেছে। ফলে তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করতে পারলে এই ছিনতাই বিষয়ে আরো তথ্য পাওয়া যাবে।
শিরোনাম:
- যশোরসহ চার জেলায় ২৯ বাঁওড় উন্নয়নে ৪৭ কোটি টাকার প্রকল্প
- যশোরের ব্যবসায়ী খোকনের দাফন সম্পন্ন
- শতবর্ষী মন্দিরে দু’বার দুর্গাপূজা : শনিবার হলো বিসর্জন
- ইলাহদাদ খানের প্রথম মৃত্যুবার্ষিকীতে যশোরে স্মরণসভা
- স্বাধীন হত্যা : যশোরে ছয়জনের বিরুদ্ধে মামলা
- আন্তর্জাতিক পোলিও দিবসে যশোরে সচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত
- অ্যাড. তৌহিদুর রহমান স্মরণে দোয়া অনুষ্ঠিত
- বিশ্ব পোলিও দিবস উপলক্ষে সাতক্ষীরায় রোটারি ক্লাবের বর্ণাঢ্য র্যালি