Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জলাবদ্ধতা নিরসনে ভবদহের বুরুলি খাল খনন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত
  • উপশহর ডি ব্লক প্রাথমিক বিদ্যালয়র প্রাক্তণ শিক্ষক আব্দুল খালেককে সংবর্ধনা প্রদান
  • খুলনা জেলা পরিষদ দুর্নীতি মুক্ত ঘোষণা দিলেন প্রশাসক বাপ্পী
  • দল বদলে প্রভাব বিস্তার: চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে বেপরোয়া শাহ আলম
  • রামপাল সচেতন নাগরিক সমাজের কমিটি গঠন আহবায়ক জালাল উদ্দিন সদস্য সচিব সবুর রানা
  • যশোরে তেল পাম্প আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত
  • এবার যশোরে গ্যাসের দাম বৃদ্ধির গুজব
  • ‘ফ্রাঙ্কেনস্টাইন’-এ মুগ্ধ দর্শক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

হোটেল কর্মীকে পেটালেন আ.লীগ নেতা

banglarbhoreBy banglarbhoreমার্চ ১৯, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরায় স্থানীয় এক আবাসিক হোটেলে ইফতার ও নামাজের প্রস্তুতির হিসেবে বিছিয়ে রাখা জায়নামাজের উপর দিয়ে হেটে টয়লেটে যান আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ডালিম। এ সময় হোটেলের এক কর্মী তাকে বাধা দিলে তিনি উত্তেজিত হয়ে তাকে মারধর করেন।
আজ (বুধবার) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের হোটেল উত্তরা আবাসিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শাহনেওয়াজ খাজরা ইউনিয়ন চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, হোটেল কর্মীকে মারধরের ঘটনায় ম্যানেজার এগিয়ে আসলে তাকেও আঘাত করা হয়। পরে স্থানীয়দের তোপের মুখে সেখান থেকে পালিয়ে যান অভিযুক্ত আ. লীগ নেতা। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ভুক্তভোগী হোটেল উত্তরা আবাসিকের হোটেল কর্মী মিনাজ বলেন, চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম জুতা পায়ে জায়নামাজের উপর দিয়ে যাচ্ছিলেন। আমি পাশ দিয়ে যেতে বলায় মারতে শুরু করে। আহত হোটেল উত্তরা আবাসিকের ম্যানেজার সজল হোসেন বলেন, নামাজের জন্য সব প্রস্তুত করা হচ্ছিল। এমন সময় হঠাৎ করে আ.লীগ নেতা ডালিম জায়নামাজের মাঝখান দিয়ে জুতা পায়ে হেটে যায়। এ সময় হোটেল বয় মিনাজ প্রতিবাদ করলে তাকে মারধর শুরু করে। তখন আমি এগিয়ে আসলে আমিও তার হামলার শিকার হই। তিনি বলেন, ডালিমের সঙ্গে খায়রুলসহ তিন-চার জন এসে আমাকে অনেক মারপিট করেছেন। আমি এ ঘটনার সুষ্ঠ বিচার চাই।

এ বিষয়ে জানতে আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাজরা চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি কোনো সাড়া দেননি। আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএমডি মোস্তাকিম বলেন, আশাশুনির ১১টি ইউনিয়নের চেয়ারম্যানের মধ্যে শাহনেওয়াজ ডালিম সব থেকে বাজে প্রকৃতির লোক। তার এলাকায় সে যেসব ঘের করে তার কোনোটিরই হারি (লিজের টাকা) দেয় না। তার বিরুদ্ধে হত্যা, ঘের দখলসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। আমরা উপজেলা আওয়ামী লীগ তাকে নিয়ে বিব্রত।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জলাবদ্ধতা নিরসনে ভবদহের বুরুলি খাল খনন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত

মার্চ ২৮, ২০২৬

উপশহর ডি ব্লক প্রাথমিক বিদ্যালয়র প্রাক্তণ শিক্ষক আব্দুল খালেককে সংবর্ধনা প্রদান

মার্চ ২৮, ২০২৬

খুলনা জেলা পরিষদ দুর্নীতি মুক্ত ঘোষণা দিলেন প্রশাসক বাপ্পী

মার্চ ২৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.