Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে তেল পাম্প আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত
  • এবার যশোরে গ্যাসের দাম বৃদ্ধির গুজব
  • ‘ফ্রাঙ্কেনস্টাইন’-এ মুগ্ধ দর্শক
  • নানা কর্মসূচিতে যশোরে বিশ্ব নাট্য দিবস পালন
  • ঈদের পরও জমেনি যশোরের বাজার, মুরগির দামে ঊর্ধ্বগতি
  • যশোরে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা এনসিপির
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • চৌগাছায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষক নিহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

রাজগঞ্জে রোজায় কলার দাম বেড়ে দ্বিগুণ

banglarbhoreBy banglarbhoreমার্চ ২০, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

রাজগঞ্জ প্রতিনিধ

মণিরামপুর উপজেলার রাজগঞ্জ, নেংগুড়াহাট অঞ্চলে বেড়েছে কলার দাম। রমজানে কলার অতিরিক্ত দাম বাড়ায় অসন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। এদিকে চড়া দামের কারণে দরিদ্র ও নিম্নআয়ের মানুষদের নাগালের বাইরে চলে গেছে পাকাকলা।

প্রতিবছরের মত এবারও রমজানের শুরুতেই রাজগঞ্জ, নেংগুড়াহাটসহ বিভিন্ন বাজারে এক সপ্তাহ আগেও যে কলা বিক্রি হয়েছে প্রতি কেজি ৩০ থেকে ৩৫টাকা। অথচ এখন তা প্রতিকেজি ৫০ থেকে ৬০টাকা।

দুধ সাগরকলা, কালি বোগ বিক্রি হচ্ছে, ৭০ থেকে ৮০ টাকায়। বিক্রেতাদের দাবি চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বেশি। তবে ভোক্তাদের অভিযোগ এক সপ্তাহ আগেও বাজারে কলার সরবরাহ পর্যাপ্ত ছিল। দাম বাড়ানোর উদ্দেশ্যেই কৃত্রিম সংকট তৈরি করছেন এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা।

সড়কের পাশে কলা বিক্রি করছিলেন জব্বার আলী। তিনি বলেন, এবছর সরবরাহ কম। এই কথা পুরোপুরি সঠিক না। এখন কলা উৎপাদনে কৃষকদের আগের চেয়ে বেশি খরচ হচ্ছে বলেই দাম বেশি। কলা কিনতে আসা লক্ষণপুর গ্রামের রাজমিস্ত্রি মাহতাব বলেন, ইফতারে অন্যান্য ফলের সঙ্গে কলা খুবই জনপ্রিয় খাবার।

কিন্তু কলা কিনতে এসে দেখি দাম দ্বিগুণ। অন্য সময় ৩০-৩৫টাকা কেজি দরে কলা পাওয়া গেলেও এবার দ্বিগুণ দাম গুণতে হচ্ছে। আরেক ক্রেতা ধোপাডাংগা গ্রামের রেজাউল হোসেন বলেন, এই সময় কলার এতো দাম হওয়ার কথা নয়। গরমে কলা দ্রুত নষ্ট হয়ে যায়,এজন্য বেশি দিন রাখা যায় না, কালো হয়ে যায়,তাই আগে গরমে কলার দাম কম থাকতো। কিন্তু এখন দেখছি সব উল্টো!

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে তেল পাম্প আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত

মার্চ ২৮, ২০২৬

এবার যশোরে গ্যাসের দাম বৃদ্ধির গুজব

মার্চ ২৭, ২০২৬

‘ফ্রাঙ্কেনস্টাইন’-এ মুগ্ধ দর্শক

মার্চ ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.