Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ
  • চৌগাছায় অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা
  • পুনরায় বিয়ের প্রতিশ্রুতিতে নারী নির্যাতনের অভিযোগ
  • যশোর জেনারেল হাসপাতালের নতুন আরএমও ডা. নাহিদ সিরাজ
  • নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
  • যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন
  • যশোরে সানরা ইলেকট্রিক বাইকের গ্রান্ড লঞ্চিং অনুষ্ঠিত
  • নড়াইলে ইয়াবাসহ মামা-ভাগ্নে গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, November 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কেশবপুরে মৎস্য ঘের ব্যবসায়ীর উপর হামলা, আটক ২

banglarbhoreBy banglarbhoreMarch 27, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কেশবপুর প্রতিনিধি 

যশোরের কেশবপুরে মৎস্য ঘের ব্যবসায়ীর উপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় ঘের ব্যবসায়ী নজরুল ইসলাম আহত হয়েছেন। এ ঘটনায় নজরুল ইসলাম বাদী হয়ে কেশবপুর থানায় ৭ জনের নামে উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে কেশবপুর থানা পুলিশ দুইজনকে আটক করে। আটককৃতরা হলেন, সমীর মুখার্জি ও ইসমাইল হোসেন। হামলায় আহত নজরুল ইসলাম কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, মঙ্গলবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১ টার সময় কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়নের ব্রীজ সংলগ্ন বুড়ুলিয়া বিলে ঘের ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম খান মৎস্যঘেরের কার্যক্রম চালানোর জন্য একটি ঘর নির্মাণ করতে ৭/৮ জন শ্রমিক নিয়ে যায়। এ সময় একটি সংঘবদ্ধ চক্র মিলে তাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় হামলার কাজে লোহার রড হাতুড়ি সহ বিভিন্ন ধারালো অস্ত্র ব্যবহার করা হয়। হামলার শিকার নজরুল ইসলামের ডান হাতের কনুইতে ব্যাপকভাবে লোহার রড দিয়ে আঘাত প্রাপ্ত হয়ে ভেঙ্গে যায়। তাদের চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোকজন ছুটে এসে নজরুল ইসলাম খানকে অচেতন অবস্থায় সেখান থেকে দ্রুত উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে ভর্তি করে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ

    November 10, 2026

    চৌগাছায় অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা

    November 10, 2026

    পুনরায় বিয়ের প্রতিশ্রুতিতে নারী নির্যাতনের অভিযোগ

    November 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.