Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • লোহাগড়ায় বাড়ির সামনে ছিনতাইয়ের শিকার শিক্ষিকা
  • যশোরে ফাঁকা বাসায় ফ্রিজের মাংস রান্না করে খেল চোরেরা!
  • মহেশপুরে ভাগ্নি জামাইয়ের লাঠির আঘাতে নিহত মামা শ্বশুর
  • নানা কর্মসূচিতে নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদতবার্ষিকী পালন
  • যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন নারী হাজতি
  • অপপ্রচার ও চাঁদাবাজির প্রতিবাদে চৌগাছার সার ডিলারের সংবাদ সম্মেলন
  • যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর শাহাদত বার্ষিকী পালন
  • যুবদল নেতা রুবেল হত্যার ৩ আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার : যা বললো পুলিশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান তুহিনের বিরুদ্ধে মানহানি মামলা

banglarbhoreBy banglarbhoreMarch 27, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের তালবাড়িয়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ জিয়া হায়দার ও স্থানীয় নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিনের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন প্রতিষ্ঠানের গভর্নিংবডির সভাপতি কামাল হোসেন। বুধবার তিনি যশোর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মানহানি মামলা দায়ের করেন।

মামলার এজহারে কামাল হোসেন জানান, তিনি সম্ভ্রান্ত ও সুনামধন্য পরিবারের সদস্য। উচ্চ শিক্ষা শেষ করে যশোর শহর ও তালবাড়িয়া গ্রামে মৎস্যঘেরসহ নানাবিধ ব্যবসা সুনামের সাথে চালিয়ে যাচ্ছেন। ব্যবসার পাশাপাশি সমাজসেবা মূলক কর্মকান্ডে জড়িত। বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তিনি জড়িত। বর্তমানে তালবাড়িয়া ডিগ্রি কলেজের সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। স্থানীয় সাধারণ মানুষের কাছে তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। ইউনিয়ন ব্যাপী তার সুনাম সৃষ্টি হওয়ায় নওয়াপাড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করার আশংকা থেকে আসামিরা তার চক্রান্ত ও ষড়যন্ত্র করেছেন। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে তালবাড়িয়া ডিগ্রি কলেজে তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যে, অবৈধভাবে টাকা গ্রহণসহ দুর্নীতিতে জড়িত মর্মে মিথ্যা প্রচার ছড়াচ্ছেন।

গত ১৪ মার্চ উপাধ্যক্ষ জিয়া হায়দারের সহযোগিতায় চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিন কলেজে হট্টগোল সৃষ্টি করে শিক্ষার পরিবেশ নষ্ট করার চেষ্টা করে। অধ্যক্ষ ড. শাহনাজ পারভীনের শিক্ষাগত সনদ জাল বলে মিথ্যা প্রচারণা চালায়। এছাড়াও হুমায়ুন কবির তুহিন ২৪ মার্চ অধ্যক্ষের নামে আমলী আদালতে মামলা করেন। একই এজহারে তুহিন তার দুর্নীতি, নিয়োগ বাণিজ্যের মাধ্যমে টাকা গ্রহণসহ বিভিন্ন মনগড়া অভিযোগ করেন। এটা ফটোকপি করে বিভিন্ন চায়ের দোকানে প্রচার করেন। এতে তার সামাজিক, ব্যবসায়িক ও রাজনৈতিকভাবে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে। তার সম্পর্কে জনমনে বিরুপ ধারণার সৃষ্টি হয়েছে। যার আর্থিক মূল্য দুই কোটি টাকা। আদালতের কাছে আসামিদের গ্রেফতারের দাবি জানিয়ে সুবিচার প্রার্থনা করেন তিনি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    লোহাগড়ায় বাড়ির সামনে ছিনতাইয়ের শিকার শিক্ষিকা

    September 5, 2026

    যশোরে ফাঁকা বাসায় ফ্রিজের মাংস রান্না করে খেল চোরেরা!

    September 5, 2026

    মহেশপুরে ভাগ্নি জামাইয়ের লাঠির আঘাতে নিহত মামা শ্বশুর

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.