Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম
  • পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি
  • লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা
  • স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি
  • যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান
  • স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন
  • মণিরামপুরে গণহত্যা দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অনিয়মের মধ্য দিয়েই চলছে কালগিঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কালীগঞ্জ প্রতিনিধি

বিভিন্ন অনিয়মের মধ্য দিয়ে চলছে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সামান্যতেই রেফার্ড করা হচ্ছে রোগীদের। কমপ্লেক্সের কয়েকজন ডাক্তার নিজেদের সুবিধার্থে চালু করেছেন রেফার্ড করার নিয়ম। রোগী রেফার্ড করলে ঝামেলা মুক্ত থাকতে পারেন ডাক্তার বাবুরা।

সিনিয়র চিকিৎসকরা অধিকাংশ সময় ব্যস্ত থাকেন উপজেলার বিভিন্ন ক্লিনিকে। যারা তাকে অপারেশনে ডাকেন তাদের ৭ খুন মাপ। যারা না ডাকেন তাদের বিপদের শেষ নেই। তিনি যেখানে অপারেশন করেন সেখানে থাকেন না সার্বক্ষণিক ডিপ্লোমাধারী নার্স বা কোন চিকিৎসক। তবুও তাদের কোন সমস্যা নাই।

সামান্য অসুস্থ বা আঘাতপ্রাপ্ত হয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে অধিকাংশ রোগীদের রেফার্ড করা হয় ঝিনাইদহ, যশোর, ফরিদপুর এবং ঢাকায়। এই ধরনের অনিয়মসহ একাধিক অনিয়ম এখন নিয়মেই পরিণত করেছেন হাসপাতালে কর্মরত কয়েকজন ডাক্তার। এমন অভিযোগ একাধিক ভুক্তভোগীর।

একের পর এক সংকট ও অনিয়মে দিশেহারা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীরা।
৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালের উপর উপজেলার মানুষ অনেকাংশে নির্ভরশীল হলেও একের পর এক অনিয়ম, সংকটের কারণে বিপাকে পড়েছেন এই এলাকার দরিদ্র মানুষ যাদের অসুস্থ হলে এই হাসপাতালই একমাত্র আশ্রয়স্থল।

সামান্য অসুস্থ রোগীদের রেফার্ড করার কারণে দীর্ঘদিন ধরে সেবামূলক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এই উপজেলার হাজারো মানুষ। আর রেফার্ড করা রোগীরা বিভিন্ন হাসপাতালে গিয়ে মোটা অংকের চিকিৎসার খরচ যোগাতে হিমশিম খাচ্ছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম

মার্চ ২৬, ২০২৬

লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা

মার্চ ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.