Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন
  • যশোরে সানরা ইলেকট্রিক বাইকের গ্রান্ড লঞ্চিং অনুষ্ঠিত
  • নড়াইলে ইয়াবাসহ মামা-ভাগ্নে গ্রেফতার
  • শার্শায় সড়ক দুর্ঘটনায় হতাহত ২
  • সুন্দরবনে বনদস্যু নির্মূলে জেলেদের নৌবন্ধন
  • যশোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
  • যশোরে পৃথক অভিযানে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
  • চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, November 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শ্যামনগরে মডেল মসজিদ নির্মাণের দুর্নীতি : সংবাদ প্রকাশে দেখভাল কমিটি গঠন

banglarbhoreBy banglarbhoreApril 6, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

নিম্নমানের সামগ্রী দিয়ে বিধিবহির্ভুতভাবে নির্মিত হচ্ছে জননেত্রী প্রধানমন্ত্রীর উপহার শ্যামনগর উপজেলা মডেল মসজিদ। এ ঘটনায় বাংলার ভোরসহ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়।

গত ৬ এপ্রিল সকাল দশটায় সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন, খুলনা ডিভিশন-২ এর অতিরিক্ত নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন গণপূর্ত মন্ত্রণালয়ের সাতক্ষীরায় কর্মরত উপ সহকারী প্রকৌশলী তানজির হোসাইন ও ঠিকাদার মিজানুর রহমান, শ্যামনগর প্রেসক্লাবের সাংবাদিকগণ, আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ, মসজিদের ইমাম ও সুধীজন।

পরিদর্শনে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হলে এমপি মহোদয় মসজিদের কার্যক্রম দেখভাল করার জন্য ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন। কমিটির মধ্যে রয়েছেন, আহবায়ক শ্যামনগর উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ, সদস্য সচিব উপজেলা ইঞ্জিনিয়ার জাকির হোসেন, সদস্য শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহবাহক শেখ আফজালুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক স ম আব্দুস সাত্তার, মসজিদ কমিটির সেক্রেটারি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, পেস ইমাম আলহাজ্ব মুফতি আব্দুল খালেক, নকিপুর বাজার কমিটির সেক্রেটারি ফিরোজ হোসেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন

    November 9, 2026

    যশোরে সানরা ইলেকট্রিক বাইকের গ্রান্ড লঞ্চিং অনুষ্ঠিত

    November 9, 2026

    নড়াইলে ইয়াবাসহ মামা-ভাগ্নে গ্রেফতার

    November 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.