Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আ. লীগ থেকে জামায়াতে : তালার ইবাদুলের বিরুদ্ধে হয়রানি ও মামলার অভিযোগ
  • সাতক্ষীরায় বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • কোটচাঁদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন
  • কপোতাক্ষের স্রোতে ভেঙে গেল সেতু, বিচ্ছিন্ন দুই পাড়ের মানুষ
  • বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মাগুরায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ
  • ছয় মাস পর নিজ ঘরে ফিরল সুন্দরবনের সেই বাঘিনী
  • সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার ( ভিডিও সহ )
  • বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুলাই ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ৬, ২০২৪

পাইকগাছা প্রধান শিক্ষককে কান ধরে উঠবস করানো সভাপতিকে অব্যাহতি

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ৬, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

পাইকগাছা সংবাদদাতা

প্রধান শিক্ষককে কান ধরে উঠবস করানো সেই সমালোচিত সভাপতি আরশাদ আলী বিশ্বাসকে দীর্ঘ ৯ মাস পর অপসারণ করেছে শিক্ষা বোর্ড।

৩ এপ্রিল বুধবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যশোর শিক্ষা বোর্ড চেয়ারম্যানের নির্দেশে সংশ্লিষ্ট বোর্ডের বিদ্যালয় পরিদর্শক সিরাজুল ইসলাম স্বাক্ষরিত একটি পত্রে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, ভূবন মোহনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে চ্যালেঞ্জ করে অভিভাবক হায়দার আলী ২০২৩ সালের ৫ সেপ্টেম্বর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে অভিযোগ করেন। দীর্ঘ ১০ মাস পর জেলা শিক্ষা অফিসার চলতি বছরের ১৩ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

অব্যাহতি পত্রে উল্লেখ করা হয়েছে, ম্যানেজিং কমিটির সভাপতি আরশাদ আলী বিশ্বাস শিক্ষা বোর্ডের গত ৭ মার্চ বিঅ-৬/৩৫ নং স্বারকপত্রে প্রেরিত পত্র অমান্য করায় প্রবিধানমালা-২০০৯ এর ৩৮ ধারামতে ম্যানেজিং কমিটির সভাপতির পদ হতে অব্যাহতি প্রদান করা হলো।

একই সাথে প্রবিধানমালা-২০০৯ এর সংশোধনী ৮(৫) ধারামতে অবশিষ্ট মেয়াদে প্রিজাইডিং অফিসারকে পুনরায় সভাপতি নির্বাচন করার নির্দেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে আরশাদ আলী বিশ্বাস বলেন, অব্যাহতি সম্পর্কে কিছু জানি না। আমি এখন দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত। তবে বোর্ডের চিঠি পেলে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাজান আলী শেখ বলেন, সভাপতি পদ হতে অব্যাহতির কথা শুনেছি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

আ. লীগ থেকে জামায়াতে : তালার ইবাদুলের বিরুদ্ধে হয়রানি ও মামলার অভিযোগ

সাতক্ষীরায় বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

কোটচাঁদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.