Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাংবাদিক ইউনিয়ন যশোরের নতুন সদস্য পদ পেলেন ৬ জন
  • যশোরে ইয়াবাসহ আটক ৩
  • যশোরে যুবলীগের এক কর্মী আটক
  • প্রেসক্লাব যশোরের নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১৯ সেপ্টেম্বর
  • যশোর জেলায় ভোটার বেড়েছে ৪ হাজার ৬৩৮ জন
  • সিডও সনদের দুই ধারার সংরক্ষণ প্রত্যাহার দাবি মহিলা পরিষদের
  • যশোর সদর হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগ, যুবক আটক
  • যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুলে ৩ দিনব্যাপি শিক্ষক প্রশিক্ষণ শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, September 4
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে তাপদহে নাকাল প্রাণিকূল

banglarbhoreBy banglarbhoreApril 6, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

প্রচন্ড তাপদহে নাকাল যশোরবাসী। সূর্যের প্রখর তাপে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ। প্রচন্ত রোদে ঘর থেকে বের হয়ে বিপাকে পড়ছেন শ্রমজীবী মানুষ। খেটে খাওয়া মানুষ সামান্য স্বস্তি ও শরীর শীতল করতে ছুটছেন গাছের ছায়াতলে।

অতিরিক্ত গরমে যারা রোজা থাকছেন না তারা ছুটছেন বিভিন্ন শরবত ও পানিয়ের দোকানে। কোথাও কোথাও পুকুরে নেমে প্রশান্তির সন্ধান করছেন অনেকে। প্রতিদিন তীব্র তাপদাহ থাকার পরেও ঈদ আসন্ন হওয়ায় ইচ্ছা না থাকলেও অনেকেই কাজের সন্ধানে বাইরে বের হচ্ছেন। অনেকে তীব্র গরমে অতিষ্ঠ হয়েও প্রিয়জনের জন্য করছেন ঈদের কেনাকাটা। আবার রাতে তাপমাত্রা কিছুট কমায় অনেকেই রাতেই সেরে নিচ্ছেন ঈদের কেনাকাটা।

জানা যায়, শনিবার যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শনিবার তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
যশোর শহরের জজ কোর্ট মোড় এলাকায় দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশের সদস্য জাহিদ হাসান। তিনি বলেন, প্রচন্ড গরমে দায়িত্ব পালন করতে খুবই কষ্ট হচ্ছে। তবুও মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে কষ্ট মেনে নিয়েই দায়িত্ব পালন করছি।

ইজিবাইক চালক আবদুল খালেক বলেন, গরমে গলাবুক শুকিয়ে যাচ্ছে। গা ঘেমে ভিজে যাচ্ছে। ইজিবাইক চালাতে খুবই কষ্ট হচ্ছে। কিন্তু ঘরে বসে থাকার উপায় নেই।

কলেজছাত্র নাইমুল ইসলাম বলেন, কলেজ বন্ধ থাকলেও কোচিং খোলা ছিল। গরমে খুব কষ্ট হলে কোচিং মিস দিই নাই। আজ থেকে কোচিংয়ের ছুটি হলো।

ইুরুজ্জামান বাপ্পী নামে একজন পথচারী বলেন, তাপদহে জনজীবন বিপর্যস্ত। মেঘ, বৃষ্টির দেখা নেই। এজন্য গরমে মানুষ বেশি কষ্ট পাচ্ছে। রোজার মাসে মানুষের কষ্ট বহুগুণ বেড়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাংবাদিক ইউনিয়ন যশোরের নতুন সদস্য পদ পেলেন ৬ জন

    September 4, 2026

    যশোরে ইয়াবাসহ আটক ৩

    September 3, 2026

    যশোরে যুবলীগের এক কর্মী আটক

    September 3, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.