Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আ. লীগ থেকে জামায়াতে : তালার ইবাদুলের বিরুদ্ধে হয়রানি ও মামলার অভিযোগ
  • সাতক্ষীরায় বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • কোটচাঁদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন
  • কপোতাক্ষের স্রোতে ভেঙে গেল সেতু, বিচ্ছিন্ন দুই পাড়ের মানুষ
  • বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মাগুরায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ
  • ছয় মাস পর নিজ ঘরে ফিরল সুন্দরবনের সেই বাঘিনী
  • সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার ( ভিডিও সহ )
  • বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুলাই ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ৭, ২০২৪

সংবাদ সম্মেলনে সাবেক স্ত্রীর বিরুদ্ধে স্বামীর অভিযোগ

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ৭, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

পারিবারিক বিরোধের জেরে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন ঝিকরগাছার মোবারকপুর পূর্ব মাঠপাড়ার বাসিন্দা ফজলুল হক।

রোববার প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তিন সন্তানের জনক তিনি। বড় মেয়ে ফারহানা ফেরদৌস বৃষ্টি, ছেলে একতাদুল হক রিয়াদ ও সাবেক স্ত্রী গুলশান আরা ইতি একাট্টা হয়ে তার বেশ কিছু সম্পত্তি দখল করেছে। পারিবারিক বিরোধ চরমে উঠলে ২০১২ সালে স্ত্রী গুলশান আরা ইতিকে তালাক দেন তিনি।

তবে, প্রাণনাশের আশঙ্কায় পুনরায় স্ত্রীকে সংসারে ফিরিয়ে আনেন তিনি। বড় মেয়ে, ছেলে ও স্ত্রী সব জমিজমা লিখে দিতে ক্রমাগত চাপ দিতে থাকলে তিনি অস্বীকার করেন। বনিবনা না হওয়ায় ২০২০ সালে স্ত্রীকে ফের তালাক দেন। এরপর সাবেক স্ত্রী ও দু’সন্তান তাকে পাগল প্রমাণের মধ্য দিয়ে জমিজমা ও সম্পত্তি হাতিয়ে নেয়ার চেষ্টা করে বলে জানান তিনি।

ফজলুল হক আরও বলেন, স্ত্রী ও দু’ ছেলে মেয়ে তাকে অপহরণ করে ঘুমের ইনজেকশন দিয়ে পাবনায় মানসিক হাসপাতালে পাঠালে সেখানকার চিকিৎসক তাকে সুস্থ বলে শনাক্ত করেন।

বর্তমানে ফজলুল হক ছোট মেয়ে জান্নাতুল ফেরদৌসের আশ্রয়ে রয়েছেন। এখানে তিনি ও তার ছোট মেয়েকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। বিষয়টি ঝিকরগাছা থানা পুলিশকে জানিয়েও কোনো সুরাহা হয়নি।

জীবনের নিরাপত্তার জন্য ফজলুল হক প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার সাহায্য চেয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফজলুল হকের আত্মীয় ইমরান হোসেন সাজু।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

আ. লীগ থেকে জামায়াতে : তালার ইবাদুলের বিরুদ্ধে হয়রানি ও মামলার অভিযোগ

সাতক্ষীরায় বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

কোটচাঁদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.