Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কোটচাঁদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন
  • কপোতাক্ষের স্রোতে ভেঙে গেল সেতু, বিচ্ছিন্ন দুই পাড়ের মানুষ
  • বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মাগুরায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ
  • ছয় মাস পর নিজ ঘরে ফিরল সুন্দরবনের সেই বাঘিনী
  • সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার ( ভিডিও সহ )
  • বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
  • ডুমুরিয়ায় পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • নড়াইলে ইয়াবাসহ গ্রেফতার এক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুলাই ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ১০, ২০২৪

নিজ ঘরে মিলল বৃদ্ধার হাত-পা বাঁধা মরদেহ

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ১০, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নিজ ঘরে মিলল বৃদ্ধার হাত-পা বাঁধা মরদেহকয়রা (খুলনা) সংবাদদাতা:

খুলনার কয়রা উপজেলায় নিজ ঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় হোসনে আরা (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে উপজেলার মাদারবা‌ড়িয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হোসনে আরা মাদারবাড়িয়া গ্রামে বসবাসরত মৃত হাফিজুর রহমান সানার স্ত্রী। কয়রা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হোসনে আরার সন্তা‌ন তাকে বা‌ড়িতে রেখে খুলনায় গিয়ে‌ছিলেন। পরে সন্ধ্যায় বা‌ড়িতে এসে দেখেন তার মায়ের ঘরে তালা লাগানো। এরপর মাকে খোঁজাখু‌জি করে কোথাও না পেয়ে পুলিশকে খবর দেন। কয়রা থানা পু‌লিশ ঘটনাস্থ‌লে গিয়ে গেট ভেঙে ভিতরে প্রবেশ করে হোসনে আরার হাত পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দে‌খেন। এ সময় ঘরের আসবাবপত্র এলোমেলো দেখতে পান।

ওসি মো. মিজানুর রহমান বলেন, ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গেট ভেঙে ঘরে প্রবেশ ক‌রি। মরদেহ‌টির হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। ঘটনার তদন্ত করছি। তদন্তের পর হত্যাকাণ্ডের কারণ জানা যাবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কোটচাঁদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন

কপোতাক্ষের স্রোতে ভেঙে গেল সেতু, বিচ্ছিন্ন দুই পাড়ের মানুষ

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মাগুরায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.