Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ছয় মাস পর নিজ ঘরে ফিরল সুন্দরবনের সেই বাঘিনী
  • সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার ( ভিডিও সহ )
  • বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
  • ডুমুরিয়ায় পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • নড়াইলে ইয়াবাসহ গ্রেফতার এক
  • ‘আদর্শ ও কর্মে বেঁচে থাকবে ফজলে রাব্বি মোপাশা’
  • ‘ব্ল্যাক বেল্ট ইন মেমরি’ খেতাবে ভূষিত হামিদুল হক সংবর্ধিত
  • বিসিবির অর্থায়নের নতুন পিচে দুর্বৃত্তের হামলা, ৪ লাখ টাকার ক্ষতি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুলাই ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ১৫, ২০২৪

সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিমের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ১৫, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নের যুব স্বেচ্ছাসেবী প্রতিনিধিদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিমের ঈদ পুনর্মিলনী ও আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

১৩ এপ্রিল সকাল ১০টায় উপজেলা পাবলিক লাইব্রেরির সেমিনার রুমে ঈদ পূনর্মিলনী ও আহবায়ক কমিটি গঠনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মারুফ হোসেন মিলনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সচিব মননজয় মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন এসএসএসটির উপদেষ্টা ও উপজেলা সবুজ সংহতির আহবায়ক কুমুদ রঞ্জন গায়েন, এসএসএসটির পরিচালনা পরিষদের সদস্য ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের প্রোগ্রাম অফিসার বাবলু জোয়ারদার, এসএসএসটির উপদেষ্টা ও আটুলিয়া আব্দুল কাদের স্কুল এন্ড কলেজের প্রভাষক বিপ্রকাশ মন্ডল, ব্যবসায়ী ও এসএসএসটির উপদেষ্টা আনিসুর রহমান আনিস, এসএসএসটির পরিচালনা পরিষদের সদস্য কেশব সরকার, আলী হোসেন, তাপস সরকার প্রমুখ।

অনুষ্ঠানে সকলের মতামতের ভিত্তিতে আগামী তিন মাস মেয়াদী কমিটিতে প্রকাশ মন্ডলকে আহবায়ক, সাইদুল ইসলাম সদস্য সচিব, এবং মো. নুরুজ্জামান, আনিকা তাবাসুম, আব্দুস সামাদ, আব্দুস সেলিম, আসাফুর রহমান, মাসুম বিল্লাহ, তিথী রানী মিস্ত্রী ও মো. আব্দুল্লাহকে যুগ্ন আহবায়ক করে ৩৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
আহবায়ক কমিটি আগামী ৩ মাসের মধ্যে উপজেলায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ছয় মাস পর নিজ ঘরে ফিরল সুন্দরবনের সেই বাঘিনী

সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার ( ভিডিও সহ )

বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.