Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ছয় মাস পর নিজ ঘরে ফিরল সুন্দরবনের সেই বাঘিনী
  • সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার ( ভিডিও সহ )
  • বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
  • ডুমুরিয়ায় পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • নড়াইলে ইয়াবাসহ গ্রেফতার এক
  • ‘আদর্শ ও কর্মে বেঁচে থাকবে ফজলে রাব্বি মোপাশা’
  • ‘ব্ল্যাক বেল্ট ইন মেমরি’ খেতাবে ভূষিত হামিদুল হক সংবর্ধিত
  • বিসিবির অর্থায়নের নতুন পিচে দুর্বৃত্তের হামলা, ৪ লাখ টাকার ক্ষতি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুলাই ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ১৫, ২০২৪

শ্রীপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী পলাতক

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ১৫, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা

মাগুরার শ্রীপুরে মনিকা আক্তার (২৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে টিপু সুলতান (৩০) নামের এক পাষণ্ড স্বামী। নিহত গৃহবধূ মনিকা খাতুন উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের চরচৌগাছি গ্রামের মাজেদ শেখের মেয়ে।

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, টিপু বিশ্বাসের সাথে মনিকা খাতুনের প্রেমের সম্পর্কে দুই বছর আগে তারা পালিয়ে বিয়ে করেন। পালিয়ে বিয়ে করায় টিপুর পরিবার এ বিয়ে মেনে নেয়নি। যার কারণে মনিকা তার বাবার বাড়িতেই থাকতেন। এরই মধ্যে এক বছর আগে টিপুকে উপজেলার ঘাসিয়াড়া গ্রামে নাজমীমের (১৮) সাথে বিয়ে পর দ্বিতীয় স্ত্রীকে নিয়ে পিত্রালয়েই থাকতেন টিপু। গত ১৩ এপ্রিল টিপু তার প্রথম স্ত্রী মনিকার বাবার বাড়িতে রাতে থাকেন।

রবিবার বেলা ১১ টার দিকে টিপু স্ত্রী মনিকাকে নিজ বাড়িতে যাওয়ার কথা বলে দু’জনে মোটরসাইকেলযোগে বের হয়। পরে তাকে উপজেলার মালাইনগর গ্রামের মালাইনগর প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে দুলাল কাজীর পুকুরের পাড়ে নিয়ে যায়। দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে সেখানে টিপু মনিকাকে পিটিয়ে মারাত্মক আহত করে। পরে বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় পাষণ্ড স্বামী মৃত স্ত্রীকে হাসপাতালে ফেলে পালিয়ে যায়।

এই ঘটনায় ওইদিন রাতে মৃত মনিকার বাবা মাজেদ শেখ ঘাতক স্বামী ও তার পরিবারের ৩ জনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসমীম আলম জানান, ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত সংগ্রহ করেছে পুলিশ। সোমবার সকালে লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে স্বামী টিপু ও অন্যান্য আসামিরা পলাতক রয়েছেন। তাদের আটকে পুলিশি অভিযান চলছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ছয় মাস পর নিজ ঘরে ফিরল সুন্দরবনের সেই বাঘিনী

সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার ( ভিডিও সহ )

বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.