Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’
  • সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত
  • কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
  • যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
  • বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
  • ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ১৫, ২০২৪

স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর আত্মহত্যা

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ১৫, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা

স্বামীকে ভিডিও কলে রেখে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বিউটিশিয়ান ইরানী আফরোজ তানু (২৭)। রোববার সাতক্ষীরা শহরের কামালনগরের ভাড়া বাড়িতে আত্মহত্যা করেন ওই নারী।

জানা যায়, এক মাস আগে কামালনগর দক্ষিণপাড়ার তৌহিদুর রহমান বাবলুর বাড়িতে ভাড়া ওঠেন পলাশপোল সবুজবাগ এলাকার হান্নান গাজীর মেয়ে বিউটি পার্লার পরিচালনাকারী ইরানী আফরোজ। বিভিন্ন বিষয়ে দুই স্বামী ও পরিবারের সঙ্গে কলহ লেগেই থাকত ইরানীর। রোববার বিকেলে দুই সন্তানকে বাইরে রেখে বাড়িতে এসে দ্বিতীয় স্বামী আকমল হোসেনের সঙ্গে ভিডিও কলে কথা বলা অবস্থায় নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

বাড়ির মালিক তৌহিদুর রহমান বাবলু জানান, ইরানির স্বামী আকমল হোসেন সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানেন না। তবে, কিছুদিন হলো তিনি বাসায় আসেন না। সম্ভবত বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন। রোববার বাসায় একা থাকা অবস্থায় দরজা লাগিয়ে সিলিং ফ্যানে ইরানি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ) নজরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’

সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত

কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.