Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে দলিতদের অধিকার প্রতিষ্ঠায় মানববন্ধন, ৮ দফা দাবি
  • সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন
  • মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
  • পাইকগাছায় চিকিৎসা সহায়তা দিলেন বিএনপি নেতা এনামুল
  • বিশ্ব নাট্য দিবসে যশোরে মঞ্চ মাতালো চার নাটক
  • যশোর ট্যাক্সেস বার এ্যাসোসিয়েশন নির্বাচনে ১২ পদে জয়ী শাহজাহান-ইসতিয়াক পরিষদ
  • যশোরে সরকারি সড়ক ও খালের গাছ কেটে বিক্রির চেষ্টা
  • শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মবার্ষিকীতে কেশবপুরে ধর্মসভা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ২৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

খাজরা ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ১৫, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা

উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে পদত্যাগ করেছেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউপি চেয়ারম্যান এস এম শাহনেওয়াজ ডালিম।

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে তিনি আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নুরের কাছে পদত্যাগপত্র জমা দেন।
শাহনেওয়াজ ডালিম আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাজরা ইউনিয়নের তিনবারের চেয়ারম্যান।

পদত্যাগপত্র জমা দেয়ার সময় তার সাথে ছিলেন আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ মিয়াজ আলী, কাদাকাটি ইউনিয়নের চেয়ারম্যান দীপঙ্কর সরকার দ্বীপ, কুল্যা ইউনিয়নের চেয়ারম্যান ওমর সাকি পলাশ, বুধহাটা ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুবুল হক বাবলু, আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, শ্রীউলা ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু, বড়দল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আলিম, বীর মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডল প্রমুখ।

আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নুর বলেন, খাজরার চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমের পদত্যাগপত্র পেয়েছি। পদত্যাগপত্রে তিনি উপজেলা নির্বাচনে অংশ নেয়ার কথা উল্লেখ করেছেন।

আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাজরা ইউপির সদস্য পদত্যাগকারী চেয়ারম্যান এসএম শাহনেওয়াজ ডালিম বলেন, আমি আশাশুনি উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবো। আশা করি সর্বস্তরের মানুষের সমর্থনে আমি উপজেলা চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত হবো।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে দলিতদের অধিকার প্রতিষ্ঠায় মানববন্ধন, ৮ দফা দাবি

মার্চ ২৯, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন

মার্চ ২৯, ২০২৬

মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মার্চ ২৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.