Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’
  • সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত
  • কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
  • যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
  • বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
  • ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ১৫, ২০২৪

উপজেলা পরিষদ নির্বাচন : কালীগঞ্জে ১৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ১৫, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কালীগঞ্জ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫ জন ও, ভাইস-চেয়ারম্যান (মহিলা) পদে ২ জনসহ ১৪ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ১৫ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত। চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান ভাইস-চেয়রম্যান শিবলী নোমানী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান রাশেদ শমসের, উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক ইমদাদুল হক সোহাগ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমির ওলিউর রহমান।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়ন দাখিল করেছেন সাবেক ইউপি চেয়ারম্যান আলী নুর রহমান, বিপ্লব কুমার বিষ্ণু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান মিঠু মালিথা, সঞ্জয় বিশ^াস ও পৌর যুবলীগের আহবায়ক শফিকুজ্জামান রাসেল।

ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন, সাবেক ভাইস চেয়ারম্যান তিথী রানী বিশ্বাস।

কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার রাশিদুল ইসলাম জানান, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এ উপজেলার মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৯২৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৪ হাজার ৩২৯, মহিলা ভোটার ১ লাখ ২০ হাজার ৫৯২ ও হিজড়া ভোটার রয়েছে ৩ জন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’

সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত

কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.