Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মাগুরায় তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা
  • লোহাগড়ায় এসএসসি ৮০/৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত
  • মাগুরায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ
  • নড়াইলের অরুণিমায় ২৫ হাজার বৃক্ষরোপণ ও জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
  • ঝিকরগাছায় যুব জামায়াতের উদ্যোগে ম্যারাথন অনুষ্ঠিত
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সোনা রঙা ধানে চিকচিক করছে রাজগঞ্জের মাঠ

banglarbhoreBy banglarbhoreApril 16, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

রাজগঞ্জ প্রতিনিধি

মণিরামপুর উপজেলার রাজগঞ্জ, নেংগুড়াহাট অঞ্চলের ফসলের মাঠে সোনালি ধানের সমারোহ। রোদ আর উড়ো বাতাসে সোনারঙা ফসলের মাঠে মাঠে দোল খাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন। আর কিছুদিন পরেই শুরু হবে চারিদিকে কৃষকের ধানকাটা। দিগন্ত জোড়া ফসলের মাঠ সবুজ থেকে হলুদ বর্ণ ধারণের অপেক্ষায়। আর মাত্র কদিনের অপেক্ষা।

কৃষক আবু সাঈদ, আবু দাউদ মোড়ল বলেন, পাকা ধান ঘরে উঠবে আর কয়েক দিনের মধ্যে, শুরু হবে চারিদিকে নবান্নের উৎসব। তবে আবহাওয়া অনুকূলে ভালো থাকলে কৃষকেরা কাক্সিক্ষত ফলন পাবেন ভালো। মণিরামপুর উপজেলার নেংগুড়াহাট অঞ্চলে বিভিন্ন মাঠে এ বছর ধানের বাম্পার ফলন হবে বলে আশা করছেন স্থানীয় কৃষকরা। গ্রীস্মের ঝাঁঝালো রোদের মাঝে মাঠে মাঠে সোনালী ধানের হাসি কৃষকদের মনে আনন্দ বয়ে আনছে। এ অঞ্চলের চারটি ইউনিয়নের মাঠে মাঠে মৃদু মৃদু বাতাসে দোল খাচ্ছে কাঁচা পাকা ধানের শীষ। চালুয়াহাটি ইউনিয়নের কৃষি উপসহকার মারুফুল হক ও হাবিবুর রহমান বলেন, চলতি মৌসুমে এ চার ইউনিয়নে ৭ হাজার ৮০০শত ২৫ হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে।

এর মধ্যে চালুয়াহাটি ইউনিয়নের বোরো ধানের চাষ হয়েছে ১ হাজার ৮শত ১৫ হেক্টর। লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৮শ ২৪ হেক্টর। কৃষি অফিস থেকে কৃষকদেরকে বিনামূল্যে উন্নতমানের বীজ ও সার, কীটনাশক সহায়তা এবং কৃষি অফিসার নিজে মাঠকর্মীদের সাথে মাঠে গিয়ে প্রতিনিয়ত পরামর্শ দিচ্ছেন কৃষকদের। লক্ষণপুর গ্রামের কৃষক শামসুর রহমান বলেন, আমাদের মাঠে কিছু জমির ধান কাটার মতন হয়ে গেছে। সোনালী বর্ণ ধারণ করেছে, আবার কিছু জমির ধান কাটা শুরুও হয়েছে। তবে আর মাত্র কদিন পরেই মাঠের অধিকাংশ ধান পাকতে শুরু করবে। কৃষক মতিয়ার বলেন, কৃষি অফিসের পরামর্শে এবার ধানের ফলন ভালো হয়েছে।

সরেজমিনে মাঠ ঘুরে দেখা যায়, নেংগুড়াহাট অঞ্চলের মাঠ গুলোতে কৃষকরা বোরো ধানের শীষ পরিচর্জায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। পোকা-মাকড় থেকে ধানকে রক্ষা তাদের মূল লক্ষ্য। আর কয়েকদিন পরেই কৃষক ধান কাটবে। চালুয়াহাটি কৃষি উপসহকারী ফারহানা ফেরদৌস বলেন, এখনো পর্যন্ত কৃষকদের ধান ভালো পর্যায়ে আছে। আবহাওয়া অনুকূলে ভালো থাকলে কৃষকেরা কাক্সিক্ষত ফলন পাবেন বলে আশা করা হচ্ছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মাগুরায় তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

    October 17, 2026

    লোহাগড়ায় এসএসসি ৮০/৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত

    October 17, 2026

    মাগুরায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ

    October 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.