Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন
  • যশোরে সানরা ইলেকট্রিক বাইকের গ্রান্ড লঞ্চিং অনুষ্ঠিত
  • নড়াইলে ইয়াবাসহ মামা-ভাগ্নে গ্রেফতার
  • শার্শায় সড়ক দুর্ঘটনায় হতাহত ২
  • সুন্দরবনে বনদস্যু নির্মূলে জেলেদের নৌবন্ধন
  • যশোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
  • যশোরে পৃথক অভিযানে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
  • চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, November 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কালিগঞ্জে চেয়ারম্যান পদে জামায়াতের একক প্রার্থীর বিপরীতে আ.লীগের দুই

banglarbhoreBy banglarbhoreApril 16, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা

প্রথম ধাপে ৫৯ জেলার ১৫২ উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৮ মে। তার মধ্যে রয়েছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা। আগামী ৮ মে’র এ নির্বাচনকে সামনে রেখে অনেক আগেই মাঠে নেমেছিলেন আওয়ামী লীগের দুই ও জামায়াতের একক প্রার্থী। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে ওই তিন প্রার্থীই নির্বাচনী প্রতিবদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন জমা দিয়েছেন।

জানা গেছে, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান হিসেবে জয়লাভ করেছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাঈদ মেহেদী। এবারও তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়া বিগত উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন। কুশুলিয়া ইউপি চেয়ারম্যান থাকা অবস্থায় উপজেলা নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে পদত্যাগ করে প্রতিদ্বন্দ্বিতায় নেমে চমক দেখান প্রয়াত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সভাপতি এবং মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ ওয়াহেদুজ্জামানের জ্যেষ্ঠ পুত্র শেখ মেহেদী হাসান সুমন। তিনিও মনোনয়নপত্র দাখিল করেছেন ।

অপরদিকে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান মনোনয়নপত্র জমা দিলেও শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন কী না সেটা কেন্দ্রীয় নির্দেশনার উপর নির্ভর করছে। দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে তিনি এবং ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা পদে মনোনয়ন জমাদানকারী প্রার্থীগণ চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।

এদিকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নাজিমুল আহছান, বিগত নির্বাচনে দ্বিতীয় স্থান অর্জনকারী প্রার্থী উজ্জীবনী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, জামায়াতের প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রউফ, কুশুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা কাজী মোফাখখারুল ইসলাম, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের উপজেলা শাখার সভাপতি মুকুল বিশ্বাস ও কাজী আব্দুস সালাম।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কৃষ্ণনগর ইউপি’র সাবেক প্যানেল চেয়ারম্যান শ্যামলী অধিকারী, বিষ্ণুপুর ইউপি সদস্য ফারজানা শওকাত, জামায়াতের প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান জয়নাব পারভীন এবং মথুরেশপুর ইউপি’র চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের মেয়ে সুরাইয়া আফরোজ সুমি।

উল্লেখ্য, আগামী ১৭ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, ২২ এপ্রিলের মধ্যে মনোনয়ন পত্র প্রত্যাহার এবং ২৩ এপ্রিল প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে ৮ মে। এ উপজেলার ১২ ইউনিয়নে ২ লাখ ৪৭ হাজার ৮১৩ জন ভোটার রয়েছেন বলে জানান এ কর্মকর্তা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন

    November 9, 2026

    যশোরে সানরা ইলেকট্রিক বাইকের গ্রান্ড লঞ্চিং অনুষ্ঠিত

    November 9, 2026

    নড়াইলে ইয়াবাসহ মামা-ভাগ্নে গ্রেফতার

    November 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.