Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি
  • যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫
  • যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক
  • Content Review 436-332276-ac09eee94721
  • যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ
  • পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শ্রীপুরে মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন রাজন

banglarbhoreBy banglarbhoreApril 18, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বুধবার (১৭ এপ্রিল) প্রার্থীতা যাচাই-বাছাইয়ের পর পীর-আওলিয়ার মাজার জিয়ারতের মধ্যদিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করলেন মাগুরার শ্রীপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন। তিনি শ্রীপুর বাহিনীর অধিনায়ক আকবর হোসেন মিয়ার ছোট ছেলে এবং শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি ও শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি’র ছোট ভাই।

প্রথম পর্যায়ে দুপুরে তিনি তার পিতা বীর মুক্তিযোদ্ধা শ্রীপুর বাহিনীর অধিনায়ক আকবর হোসেন মিয়ার কবর জিয়ারত করেন। পরে তিনি দ্বারিয়াপুর দরবার শরীফের পীর হুজুর শাহ সুফী তোয়াজ উদ্দীন আহম্মেদ (রা.) মাজার জিয়ারত করেন। একই দিন বিকেলে সব্দালপুর ইউনিয়নের নোহাটা গ্রামস্থ ওলি পাক হযরত গরীবুল্লাহ শাহ ওরফে গরীব শাহ দেওয়ান (রা:) মাজার শরীফ এবং নাকোল ইউনিয়নের বরালিদহ জরিপ শাহ এর মাজার জিয়ারত করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের উপজেলা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন কানন, দ্বারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিহাবুল ইসলাম, দ্বারিয়াপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আলাউদ্দিন, উপজেলা যুবলীগ নেতা তৈয়বুর রহমান খান, বিল্লাল মিয়া, দ্বারিয়াপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাজেদুল ইসলাম শিমুল, ইউপি সদস্য মিয়া ওহিদুল ইসলাম প্রমুখ।

এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন জনগণের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি

    September 15, 2026

    যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫

    September 15, 2026

    যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.