Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
  • যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
  • বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
  • ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস
  • ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ১৮, ২০২৪

সাতক্ষীরা সদরে জাপার মনোনয়ন পেলেন মশিউর রহমান বাবু

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ১৮, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা

আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে সাতক্ষীরা-সদর উপজেলায় জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে এই দলীয় মনোনয়ন পত্রটি মশিউর রহমান বাবুর হাতে তুলে দেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

মশিউর রহমান বাবু সাবেক এমপি হাবিবুর রহমান হবির সুযোগ্য পুত্র। এরই মধ্যে তিনি গণসংযোগ, মতবিনিময় সভা, লিফলেট বিতরণ ও শুভেচ্ছা পোস্টার লাগিয়ে প্রচার প্রচারণা চালিয়ে সদর উপজেলার সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। এছাড়াও মশিউর রহমান বাবুর পক্ষে উপজেলার ১৪টি ইউনিয়নের সাধারণ মানুষসহ মাঠে নেমেছেন জেলা জাতীয় পার্টিসহ সব ইউনিট ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারুণ্যের গণজোয়ার ও তার বিশাল কর্মীবাহিনী বলে দিচ্ছে জনপ্রিয়তায় বর্তমানে তিনি শীর্ষে রয়েছেন।

এ বিষয়ে সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান বাবু বলেন, আমি নেতা হওয়ার জন্য নয় বরং সাধারণ মানুষের সেবা করার জন্য কাজ করে যাচ্ছি। আমি মানুষের কল্যাণে সব সময় এগিয়ে আসবো। দলমত নির্বিশেষে সকল শ্রেণির মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ। দলের পরিচয় বড় কথা নয়, আমরা সকলেই সাতক্ষীরা সদর উপজেলার মানুষ। আমরা সকলেই একটি পরিবারের লোকজন। তিনি আরও বলেন, আমি কথায় নয় কাজে বিশ্বাসী। আমার পিতা প্রায়ত সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হবি সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য রাজনীতি করেছেন। আমিও সেই পথ অনুসরণ করে চলতে চাই।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস

যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.