ফরিদপুর সংবাদদাতা
ফরিদপুরের নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের পাড়াদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস নামের একটি ট্রেন নগরকান্দার পাড়াদিয়া এলাকা অতিক্রমের সময় রেললাইনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান যুবক মিঠু। তিনি সদরপুরের যাত্রাবাড়ী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাজবাড়ী রেলওয়ে পুলিশের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।
শিরোনাম:
- ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
- আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
- ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
- ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
- যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
- ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
- যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
- সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)