Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
  • যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
  • বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
  • ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস
  • ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ২১, ২০২৪

শার্শা সিটি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ২১, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার নাভারন সাতক্ষীরার মোড়ে সিটি হাসপাতালে ভুল চিকিৎসায় স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। তিনি বেনাপোল পোর্ট থানাধীন  কাগজপুকুর গ্রামের কলোনী পাড়ার রেজাউল ইসলামের স্ত্রী।

তার পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার ফলে বুধবার রাতে তার মৃত্যু হয়।

স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যদের অভিযোগ, বুকে ব্যথার চিকিৎসার জন্য তাহেরা খাতুন প্রায়ই চিকিৎসকের কাছে যেতেন। অনেক পরীক্ষা-নিরীক্ষার পর অবশেষে চিকিৎসকরা জানান, তার স্তন ক্যান্সার হয়েছে। একপর্যায়ে নাভারণ সাতক্ষীরা মোড়ে অবস্থিত সিটি হাসপাতালের ডাক্তারের পরামর্শ নিতে গেলে অপারেশনের কথা বলেন ওই হাসপাতালের এমবিবিএস ডাক্তার সুজিত রায়। গত বুধবার  রাত ১০টার দিকে তাহেরা খাতুনকে অপারেশন রুমে নিয়ে যাওয়া হয়।

এ সময় অজ্ঞান করার দায়িত্বে ছিলেন এমবিবিএস ডাক্তার আশরাফুল আলম। প্রক্রিয়া শেষে, রোগীর চেতনা ফেরাতে ব্যর্থ হয়ে দ্রাত তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।

এদিকে এ মৃত্যু ধামাচাপা দিতে সিটি হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদ কর্মী ও প্রভাবশালীদের মোটা অংকের টাকা দিয়ে ম্যানেজের চেষ্টা করছেন বলেও অভিযোগ উঠেছে।

যশোর জেনারেল হাসপাতালের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি পাল বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস

যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.