Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম
  • পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি
  • লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা
  • স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি
  • যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান
  • স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন
  • মণিরামপুরে গণহত্যা দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ভারতে পাচারকালে শার্শায় ৬ পিস স্বর্ণের বারসহ আটক ১

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২২, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শায় গোগা সীমান্ত দিয়ে জুতার ভিতরে বিশেষ কায়দায় লুকায়িত ৬টি সোনার বার ভারতে পাচারকালে একজনকে আটক করেছে বিজিবি। খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার রাতে গোগা সীমান্তের পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের সামনে থেকে ওই পাচারকারীকে আটক করেছে বিজিবি।

আটক পাচারকারি চয়ন হোসেন (১৮) শার্শা উপজেলার গোগা গাজিপাড়ার বাসিন্দা।
বিজিবি কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোগা ক্যাম্পের বিজিবির টহলদল সীমান্তের মেইন পিলার ১৭ এর ৭ এস এর ৪২ আর পিলার হতে ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোগা পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের সামনে গোপনে অবস্থান করে। ওই সময় সোনা পাচারকারি একটি ব্যাটারিচালিত ভ্যানে করে সীমান্তের দিকে যাচ্ছিলেন। তখন ওই ভ্যানের যাত্রী চয়ন হোসেনের আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়। প্রথমে তার শরীর তল্লাশি করে কোনো সোনা পাওয়া যায়নি। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে তার জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় সোনা বারগুলো রয়েছে। এসময় তার জুতার ভেতরে ৬টি সোনার বার পাওয়া যায়। যার ওজন ৭০৪ গ্রাম। আটক সোনার সিজার মূল্য ৭২ লাখ ০৮ হাজার ২৫৬ টাকা।

লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার বলেন, উদ্ধারকৃত সোনার চালানটি যশোর ট্রেজারিতে এবং আসামিকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম

মার্চ ২৬, ২০২৬

লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা

মার্চ ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.