Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি
  • যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫
  • যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক
  • Content Review 436-332276-ac09eee94721
  • যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ
  • পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শ্যামনগরে ভূমিহীন পরিবারকে উচ্ছেদের অভিযোগে সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreApril 24, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বরাদ্দকৃত ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে উচ্ছেদ করার অভিযোগে শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলা প্রেসক্লাবে লিখিত বক্তব্য প্রদান করেন, খাগড়াদানা গ্রামের আব্দুস সামাদ। তিনি অভিযোগে জানান, খাগড়াদানা গ্রামের নজরুল ইসলাম ও নজরুল ইসলামের স্ত্রী ফতেমা বেগম অবৈধভাবে আব্দুস সামাদের বসবাসরত সরকারি বরাদ্দকৃত ঘর জবর দখল করেছে। আব্দুস সামাদ একজন প্রকৃত ভূমিহীন ও গৃহহীন হওয়ায় মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বরাদ্দ পান। যার সাতক্ষীরা জেলা প্রশাসক পত্র সূত্র: নং ৩১.৪৪.৮৭০০.০০৬.০৭.০৮৩.২২-৪৬৮/১, তাং- ২১.০৪.২০২২ খ্রিঃ, বন্দোবস্ত মামলা নং-৪২১/২১-২২ মূলে ইসমাইলপুর মৌজার খতিয়ান নং-০১, দাগ নং-১০৩, জমির পরিমাণ দুই শতক।

তারপরও অভিযুক্তরা গত ২ এপ্রিল রাত ১১ টার দিকে আব্দুস সামাদ বাড়িতে না থাকার সুযোগে পূর্ব পরিকল্পিত ভাবে বসত ঘরের তালা ভাঙ্গিয়া মালামাল লুটতরাজ করে জবর দখলে নেয়। এ ধরনের জবর দখলমূলক কার্যকলাপের প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যকার আশু শান্তি-শৃংখলা ভংগ তথা মারাত্মক রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার সম্ভাবনা বিদ্যমান রয়েছে।

শান্তি-শৃংখলা রক্ষার্থে ঊভয় পক্ষের সমন্বয়ে প্রদানকৃত দলিল ও অন্যান্য কাগজ পত্রাদী দৃষ্টে দখল মুক্ত করে সঠিক বিচারের মাধ্যমে আব্দুস সামাদের ঘর ফেরত পাওয়ার জন্য সাতক্ষীরা জেলা প্রশাসকসহ যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি

    September 15, 2026

    যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫

    September 15, 2026

    যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.