Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর ইনস্টিটিউটে শিশু চিত্রাঙ্কন উৎসবের পুরস্কার বিতরণ
  • বাঘারপাড়ায় জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদিত
  • তালায় গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণ : নারীসহ গ্রেপ্তার ২
  • রামপালে ৭০০ শিক্ষার্থী পেল ফলদ গাছের চারা
  • স্বাস্থ্য খাতে ব্যাপক লুটপাট চালিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার : স্বাস্থ্য মন্ত্রী
  • দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন : মহেশপুরে আত্মহত্যার প্ররোচনায় মামলা
  • আকস্মিক পরিদর্শনে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী
  • ওজোপাডিকোর ২১ জেলার অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়িকরণ দাবিতে যশোরে কর্মবিরতি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে গণস্বাস্থ্য লেবুতলা হাসপাতালের নির্মাণ কাজ শুরু

banglarbhoreBy banglarbhoreApril 25, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

বিনামূল্যে গরীব ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করার লক্ষ্য নিয়ে নির্মাণ শুরু হয়েছে গণস্বাস্থ্য লেবুতলা হাসপাতাল। যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের লেবুতলা গ্রামে বীরমুক্তিযোদ্ধা অরুণ খাঁ ও তার ভাই বীরমুক্তিযোদ্ধা শুধাংশু খাঁ’র দান করা ৬৮ শতক জমির উপর এই হাসপাতাল নির্মাণ করা হয়েছে। এটি একটি জেনারেল হাসপাতাল কাম ডায়ালসিস সেন্টার হবে বলে জানানো হয়েছে নির্মাণকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এই হাসপাতাল নির্মাণের মাধ্যমে এই এলাকার প্রান্তিক সাধারণ মানুষকে উন্নতমাণের চিকিৎসাসেবা প্রদান করা হবে। ২৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে মাটিতে ভিত খননের মাধ্যমে নির্মাণ কাজের উদ্বোধন করেন জমিতাদা মৃত অরুণ খাঁর স্ত্রী অরুণা খাঁ। এরপর হাসপাতালের সাফল্য কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

হাসপাতাল নির্মাণের অন্যতম উদ্যোক্তা মানবাধিকার ব্যক্তিত্ব ও মৃত অরুণ খাঁর বন্ধু বিনয় কৃষ্ণ মল্লিক জানান, অরুণ খাঁ ছিলেন সমাজহিতৈষী মানুষ। তিনি আজীবন মানুষের ভালোর জন্যে সময় ব্যয় করেছেন। তিনি বেশ কয়েক বছর আগে জমির দলিল তার কাছে রেখে কিছু একটা করার জন্যে বলেছিলেন। তখন থেকেই তারা এখানে একটি হাসপাতাল নির্মাণের স্বপ্ন দেখতে শুরু করেন। যে হাসপাতাল হবে উন্নত ও আধুনিক চিকিৎসায় সমৃদ্ধ। এলাকার অসহায় ও দরিদ্র মানুষ এই হাসপাতাল থেকেই আধুনিক সেবা নিতে পারবেন বিনামূল্যে বা স্বল্প মূল্যে। স্থানীয়দের যাতে রাতের আঁধারে বা দুর্যোগের মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে দূরবর্তী হাসপাতালে ছুটতে না হয়। সেজন্য অনেক স্থানে ঘুরেছেন তারা। শেষ পর্যন্ত বীরমুক্তিযোদ্ধা, সমাজসেবক, দেশের চিকিৎসা জগতের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এখানে হাসপাতাল নির্মাণের দায়িত্ব নেন। তিনি মারা যাওয়ার আগে হাসপাতালের স্থান নির্বাচন এবং যাবতীয় ব্যবস্থা সম্পন্ন করেছিলেন।

বিনয় কৃষ্ণ মল্লিক আরও জানান, বিশেষজ্ঞ চিকিৎসক বা অন্যান্য টেকনিশিয়ান ছাড়া এই হাসপাতালের প্রয়োজনীয় জনবলের একটা বড় অংশ স্থানীয় জনগোষ্ঠী থেকে সংগ্রহ করা হবে। তবে, টেকনিশিয়ান বা চিকিৎসকদের কেউ যদি এলাকার মানুষ হন তাহলে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটি যশোরের সভাপতি মিজানুর রহমান, সাংবাদিক সরোয়ার হোসেন, হাবিবুর রহমান মিলন, শিকদার খালিদ উর রহমান, কাজী আশরাফুল আজাদ, মনিরুল ইসলাম এবং ইন্দ্রজিৎ রায়। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও এসময় উপস্থিত ছিলেন।

নির্মাণ প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, নয় মাসের মধ্যে হাসপাতালের নির্মাণ কাজ সম্পন্ন হবে। ছয়তলা ফাউন্ডেশনের তিনতলা পর্যন্ত নির্মাণ করে হাসপাতালের কার্যক্রম শুরু হয়ে যাবে।

ইন্দ্রজিৎ রায় গণস্বাস্থ্য বিশেষজ্ঞ বীরমুক্তিযোদ্ধা লেবুতলা সাংবাদিক সরোয়ার হাসপাতাল
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর ইনস্টিটিউটে শিশু চিত্রাঙ্কন উৎসবের পুরস্কার বিতরণ

    August 16, 2026

    বাঘারপাড়ায় জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদিত

    August 16, 2026

    তালায় গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণ : নারীসহ গ্রেপ্তার ২

    August 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.