Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

তীব্র তাপদহ : পাইকগাছায় পাখির জন্য পানির ব্যবস্থা

banglarbhoreBy banglarbhoreApril 26, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ইব্রাহীম সানা, পাইকগাছা

তীব্র তাপদহে অতিষ্ঠ পাখির জন্য খোলা পাত্রে পানির ব্যবস্থা করা হয়েছে। পাইকগাছার পরিবেশবাদী সংগঠন বনবিবি পাখিদের পিপাসা নিবারণে নতুন বাজার এলাকার বিভিন্ন স্থানে খোলা পাত্রে পানি রাখার ব্যবস্থা করছে। সারা দেশে তাপদাহে জনজীবন হাঁসফাঁস অবস্থা। তীব্র গরমে কেবল মানুষের প্রাণই ওষ্ঠাগত নয়, পশু-পাখিরাও অতিষ্ঠ। দুপুরের তীব্র তাপদাহে পাখিরা হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছে। পানি শূন্যতায় মারাও যাচ্ছে পাখি।

চলমান তাপদাহে পশু-পাখিরা অসুস্থ ও মারা না গেলেও, গরমে ছটফট করছে। স্বাভাবিক চলাফেরা বাদ দিয়ে ওরা নেমে পড়ছে পানিতে, আশ্রয় নিচ্ছে ছায়ায়। একটু প্রশান্তি পেতে ঘন ঘন গা ভেজাচ্ছে পানিতে।

গেল কয়েক দিন ধরে তাপমাত্রা ৩৯ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠা নামা করছে। টানা তাপপ্রবাহের মধ্যে অতিষ্ঠ পাখিরাও যাচ্ছে জলের কাছে। কেউ তেষ্টা মেটাচ্ছে, কেউ ভিজিয়ে নিচ্ছে গা।

পাখি বাঁচাও, প্রকৃতি বাঁচাও এ শ্লোগানকে সামনে রেখে পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিতের লক্ষ্যে পরিবেশবাদী সংগঠন বনবিবি উপজেলায় ২০১৬ সাল থেকে কাজ করে যাচ্ছে। পাখির অভয়ারণ্য তৈরির লক্ষে পাখির সুরক্ষা, নিরাপদ আবাসস্থল নিশ্চিতের জন্য উপজেলায় বিভিন্ন ইউনিয়নে গাছে গাছে পাখির বাসার জন্য মাটির পাত্র, ঝুড়ি, সচেতনতামূলক লিফলেট বিতারণ, উদ্বুদ্ধকরণ সভা ও বিলবোর্ড স্থাপন কার্যক্রম অব্যহত রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পাইকগাছা নতুন বাজার এলাকায় একটি চচড়ুওই প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় পরিবেশবাদি সংগঠন বনবিবি’র সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ পাখিটিকে উদ্ধার করে শুশ্রুষা করেন। প্রায় দুই ঘণ্টা পরে পাখিটি নিজ গন্তব্যে উড়ে যায়।

প্রচণ্ড তাপদাহে পাখিদের পিপাসা নিবারণে নতুন বাজার এলাকার বিভিন্ন স্থানে খোলা পাত্রে পানি রাখার ব্যবস্থা করা হয়েছে। পাখিরা সহজে যাতে পানি পেতে পারে তার জন্য প্রতিদিন সকালে পাত্রে পানি পূর্ণ করে রাখা হচ্ছে।

তাপদহ পশু-পাখি পাইকগাছা পানি
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.