Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জমির হারি না দেওয়ায় মামলা দিয়েছি বললেন- বাদী রুহুল আমিন
  • শিক্ষকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রশিক্ষণ
  • লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল
  • প্রেসক্লাব যশোরের নির্বাচন ১৫ পদে ২৭ মনোনয়ন বিক্রি
  • পৈত্রিক ভিটা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত দাবি
  • স্থানীয় চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও সহজ অর্থায়নের দাবি যশোরে
  • একটি চক্র বিভাজন সৃষ্টির পাঁয়তারা করছে : নার্গিস বেগম
  • কৃষ্ণনগরে অসুস্থ পশুর মাংস বিক্রির প্রতিবাদে মানববন্ধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 6
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সদর উপজেলাকে সন্ত্রাস, চাঁদাবাজ, করতে ফন্টুকে চেয়ারম্যান নির্বাচিত করতে হবে : শাহীন চাকলাদার

banglarbhoreBy banglarbhoreApril 26, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, যশোর সদর উপজেলাকে সন্ত্রাস, চাঁদাবাজ, টেণ্ডারবাজ, মাদক মুক্ত করতে হলে অবশ্যই তৌহিদ চাকলাদার ফন্টুকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করতে হবে। আপনাদের ভোট পেলে সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ শিল্প উদ্যোক্তা, ক্রীড়া সংগঠক ও সমাজসেবী তৌহিদ চাকলাদার ফন্টু বিপুল ভোটে বিজয়ী হবেন। একই সাথে অবহেলিত এ এলাকার গরীব-দুঃখী মানুষের ভাগ্যোন্নয়ন ব্যাপকভাবে কাজ করবেন বলে বিশ্বাস করে যশোর সদর উপজেলাবাসী।’

শুক্রবার রায়পাড়া কয়লাপট্টি এলাকার যশোর পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি। মতবিনিময় সভায় স্থানীয় আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবন্দ উপস্থিত ছিলেন। এ সময় ৬নং ওয়ার্ডবাসী তৌহিদ চাকলাদার ফন্টুকে বিপুল ভোটে বিজয়ী করতে প্রতিশ্রুতি দেন।

শাহীন চাকলাদার আরও বলেন, পৌর ৬ নম্বর ওয়ার্ড যেমন শক্তিশালী এমন শক্তিশালী প্রত্যেকটা ওয়ার্ড হলে বাংলাদেশ যেমন এগিয়ে যাবে। দেশে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেমন বাড়ছে, তেমনি মানুষের আয়ও বেড়েছে। তারপরও সরকার চেষ্টা করছে যে কোন মূল্য দাম নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। যাতে করে মানুষ আরো ভালোভাবে চলাফেরা করতে পারে। সামনে উপজেলা নির্বাচন আর এই নির্বাচনে কি ভাবে সদরের মানুষ ভালো থাকতে পারবে, কি ভাবে সেবা সদরের মানুষের দ্বোরগোড়ায় পৌঁছে দেয়া যাবে; সেই প্রার্থীকে ভোট দিতে হবে। তাই এই নির্বাচনে যিনি মানুষের পাশে থেকেছেন সৎ এবং যোগ্য এমন একজন যোগ্য প্রার্থীকে আপনাদের মূল্যবান ভোটটা দেবেন। উপজেলা নির্বাচনে একজন সৎ এবং যোগ্য প্রার্থী হলো তৌহিদ চাকলাদার ফন্টু। আমি চাই আপনাদের মূল্যবান ভোটটা ফন্টুকে দিয়ে সদর উপজেলাকে সেবা করার সুযোগ দিবেন। শুধু আপনারাই না আপনাদের ১৫ ইউনিয়ন ও পৌর সভার ৯ ওয়ার্ডের যত আত্মীয়-স্বজন পরিচিত আছে সকলের কাছে ফন্টুর জন্য ভোট চাবেন।’

যশোর পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, সদস্য মসিউর রহমান সাগর, নেতা রেজাউল ইসলাম, যুবলীগ নেতা ও পৌর কাউন্সিলার আলমগীর কবির সুমন, যশোর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল হক, যুগ্ম সম্পাদক ইউসুফ শাহিদ, শহিদুল হক শাহীন, জেলা ছাত্র লীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস, পৌর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আলী হোসেন নয়ন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবি, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন বাবুল, সদস্য গোলাম রব্বানী, রবি মোল্লা, নাজমুল ইসলাম পিকুল, নুর ইসলাম কাজল, ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হাসান ইমাম বাবুল, যুব মহিলা লীগ নেত্রী শেখ সাদিয়া মৌরিন, জেলা পরিষদের সদস্য রেহেনা খাতুন, মহিলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শিউল মির্জা, নেত্রী পাপিয়া বেগম, মনি বেগম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল রউফ পিন্টু, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শ্রমিক নেতা জুল হোসেন, মোহাম্মদ হোসেন প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    জমির হারি না দেওয়ায় মামলা দিয়েছি বললেন- বাদী রুহুল আমিন

    September 6, 2026

    শিক্ষকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রশিক্ষণ

    September 6, 2026

    লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.