Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার ( ভিডিও সহ )
  • বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
  • ডুমুরিয়ায় পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • নড়াইলে ইয়াবাসহ গ্রেফতার এক
  • ‘আদর্শ ও কর্মে বেঁচে থাকবে ফজলে রাব্বি মোপাশা’
  • ‘ব্ল্যাক বেল্ট ইন মেমরি’ খেতাবে ভূষিত হামিদুল হক সংবর্ধিত
  • বিসিবির অর্থায়নের নতুন পিচে দুর্বৃত্তের হামলা, ৪ লাখ টাকার ক্ষতি
  • যশোরে খুদে পায়ে বিশ্বকাপের উন্মাদনা (ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুলাই ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা এপ্রিল ২৭, ২০২৪

জয়ে শুরু যশোর শিক্ষা বোর্ড স্কুলের

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ২৭, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার খেরা প্রতিবেদক

যশোর ভেন্যুতে চ্যাম্পিয়ন হয়েছিল যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ। সেই সুবাদে খুলনা বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পায় এই শিক্ষা প্রতিষ্ঠানটি। নড়াইল ভেন্যুতে শনিবার তারা খেলতে নেমে জয় তুলে নিয়েছে। কাবিদ আল সিয়ামের শতকের ওপর ভর করে ৪৫ রানে হারিয়েছে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়কে।

নড়াইল জেলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের এ ম্যাচে যশোর শিক্ষা বোর্ড স্কুল ৩৬ ওভার তিন বলে সব ক’টি উইকেট হারিয়ে ২০৭ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৩৩ ওভার পাঁচ বলে ১৬২ রানে গুটিয়ে যায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের দলীয় ইনিংস।

শিক্ষা বোর্ড স্কুলের আসাদুল্লাহ ৬১ বলে সাতটি চারে ৩৫, কাবিদ আল সিয়াম ৮৩ বলে সাতটি চার ও আটটি ছয়ে ১০৭ ও শেখ সাকিবুর ৩৫ বলে দু’টি চারে ১৭ রান করেন। অতিরিক্ত হতে সংগ্রহ ৩৯ রান।

বল হাতে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের হাসানুল ১৮ রানে চারটি, শেখ আজমত ৩৬ রানে দু’টি ও একটি উইকেট নিয়েছেন দীপন রায়।

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ব্যাটিং ইনিংসে নাজমুস সাদাত ৪৮ বলে ছয়টি চারে ৪০, শেখ জনি ৪৩ বলে আটটি চারে ৪০ ও রায়হান হোসেন ৪০ বলে তিনটি চার ও ছয়ে ৩৯ রান করেন। অতিরিক্ত হতে তাদের সংগ্রহ ২৩ রান।

বল হাতে যশোর শিক্ষা বোর্ড স্কুলের সানোয়ার হোসেন ৩১ রানে পাঁচটি, কাবিদ আল সিয়াম ২৫ রানে দু’টি এছাড়া একটি করে উইকেট নিয়েছেন আরিফুল ও সাকিবুর।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার ( ভিডিও সহ )

বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

ডুমুরিয়ায় পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.