Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে যশোরের দুই ক্রিকেটার
  • ঈদুল আজহা উপলক্ষে যানজট নিরসনে সড়কে পশুহাট বসতে দেয়া হবে না : জেলা প্রশাসক
  • পাঁচ দফা দাবিতে রংপুরে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মহাখালীতে রাজউকের নকশা তোয়াক্কা না করেই বহুতল ভবন: জননিরাপত্তা চরম ঝুঁকিতে
  • শহরজুড়ে বিদ্যুৎ লাইনের শাখা সংযোগ দুর্ঘটনার শঙ্কায় নগরবাসী
  • যশোর জেলা পর্যায়ের আটটি ইভেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন
  • শার্শায় ইকরামুল কবির হত্যা : চারজন কারাগারে, প্রধান আসামির স্বীকারোক্তি
  • যশোর ইনস্টিটিউটের ক্রীড়া বিভাগের দায়িত্ব হস্তান্তর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মে ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

প্রচণ্ড গরমে হাঁসফাঁস রাজগঞ্জের জনজীবন

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২৭, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

রাজগঞ্জ প্রতিনিধি

দেশে প্রবাহমান তীব্র তাপপ্রবাহ এ যাবতকালের সকল রেকর্ড ভঙ্গ করেছে। বৈশাখের শেষে এসে তা যেন আরো আগুনে রূপ নিয়েছে। আর এ প্রচণ্প তাপদাহে হাঁসফাঁস অবস্থা হয়েছে মণিরামপুরের রাজগঞ্জ অঞ্চলের জনমানুষের। সেই সাথে বেড়েছে বিদ্যুতের লুকোচুরি।

প্রচণ্ড রোদে সকাল ১০টার পর ঘরের বাইরে বের হলেই সূর্যের প্রখর তাপে ঘেমে নেয়ে একাকার অবস্থা হচ্ছে। এর ফলে হতদরিদ্র দিনমজুর খেটে খাওয়া মানুষের আয়-রোজগার ব্যাপকহারে কমেছে। গরমে অসুস্থ হয়ে পড়ছে মাঠে ঘাটে শ্রমজীবী মানুষ ও শিশুরা। সূর্য দহনে প্রাণীকূলও শীতল পরশের জন্য ব্যাকুল হয়ে উঠছে। বৃষ্টির জন্য মানুষের মধ্যে হাহাকার সৃষ্টি হয়েছে গোটা এলাকাজুড়ে। কিন্তু সেই কাক্সিক্ষত বৃষ্টি মিলছে না। কয়েকদিন ধরে সন্ধ্যার পরে আকাশে কোথাও কোথাও মেঘের দেখা মিললেও হচ্ছে না বৃষ্টি। প্রকৃতি যেন ছাড়ছে তপ্ত নিঃশ্বাস।

নেংগুড়াহাট এলাকার ভ্যানচালক ফিজু, আতিয়ার রহমান, মকবুল হোসেন বলেন, প্রচণ্ড গরমে ভ্যান চালাতে পারছি না। হাঁপায়ে উঠছি, পেট আছে বইলে বের হই। সূর্যর তাপে দেহ যেন গলে গলে পড়ছে। মাঠে কাজ করা কৃষক মোতালেব হোসেন, রাহুল হোসেন ও মিলশ্রমিক আব্দুল্লাহ বলেন, প্রচণ্ড গরমে কাজ-কর্ম করা খুব কঠিন হয়ে যাচ্ছে। গরমে রাতে ঠিকমতো ঘুমানোও যাচ্ছে না। সূর্যের তাপে চামড়া পুরে যাচ্ছে। তারা বলেন প্রচণ্ড খরতাপে ঘর থেকে বের হতে হিমশিম খেতে হচ্ছে। সামান্য স্বস্তির ও একটু শীতল পরিবেশের জন্য কাজের ফাঁকে তারা ছুটছেন ফাঁকা জায়গায় অথবা গাছের ছায়ায়।

এ বিষয়ে কথা হয় কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার আনোয়ারুজ্জামান (টুকুর) সাথে। তিনি বলেন, তীব্র গরমে কাবু হচ্ছে মুরুব্বী, যুবক শিশুরা। ডায়রিয়া, ভাইরাস জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্টসহ নানান রোগে আক্রান্ত হচ্ছেন তারা। অনেক, হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় কর্তব্যরতদের হিমশিম খেতে হচ্ছে। এদিকে নেংগুড়াহাটের স্থানীয় ডাক্তার আব্দুস সামাদ বলেন, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যাওয়ায় গরম বেশি লাগছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে যশোরের দুই ক্রিকেটার

মে ১১, ২০২৬

ঈদুল আজহা উপলক্ষে যানজট নিরসনে সড়কে পশুহাট বসতে দেয়া হবে না : জেলা প্রশাসক

মে ১১, ২০২৬

শহরজুড়ে বিদ্যুৎ লাইনের শাখা সংযোগ দুর্ঘটনার শঙ্কায় নগরবাসী

মে ১০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.