Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার ( ভিডিও সহ )
  • বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
  • ডুমুরিয়ায় পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • নড়াইলে ইয়াবাসহ গ্রেফতার এক
  • ‘আদর্শ ও কর্মে বেঁচে থাকবে ফজলে রাব্বি মোপাশা’
  • ‘ব্ল্যাক বেল্ট ইন মেমরি’ খেতাবে ভূষিত হামিদুল হক সংবর্ধিত
  • বিসিবির অর্থায়নের নতুন পিচে দুর্বৃত্তের হামলা, ৪ লাখ টাকার ক্ষতি
  • যশোরে খুদে পায়ে বিশ্বকাপের উন্মাদনা (ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুলাই ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ২৭, ২০২৪

‘নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে নেতাকর্মী ও সংবাদ কর্মীদের সজাগ থাকার আহবান’

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ২৭, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকার সার্বিক পরিবেশ পরিস্থিতি নিয়ে দলীয় নেতাকর্মী ও মিডিয়া কর্মীদের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

শনিবার বেলা সাড়ে ১১টায় শহরের মুনজিতপুরস্থ মীর মহলে এ মতবিনিময় করেন তিনি। এসময় তিনি বলেন, একটি অসাধু চক্র যারা সাতক্ষীরার ভালো চায়না তারা এখানকার সার্বিক পরিবেশ পরিস্থিতি বিনষ্ট করছে। যে কারণে স্থানীয় নিরীহ অসহায় মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছে। এভাবে চলতে থাকলে সাতক্ষীরার রাজনীতিসহ সার্বিক পরিস্থিতি আরো খারাপ হতে পারে। সাতক্ষীরার সকল শ্রেণি-পেশার মানুষের কল্যাণ ও উন্নয়নের স্বার্থে দলীয় নেতাকর্মী ও সংবাদ কর্মীদের সচেতন ও সজাগ থাকার আহবান জানান। একই সাথে দলের স্বতন্ত্র প্রার্থী থাকা স্বত্বেও জাতীয় পার্টিকে সমর্থন দিয়ে সাতক্ষীরায় আওয়ামী লীগকে ছোট করা এবং দলকে ধ্বংসকারীরা দলের নেতাকর্মীদের কাছে কখনও ক্ষমা পাবেনা। জবাব তাদের দিতেই হবে।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ই এলাহী, সাতক্ষীরা জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হবি, বাঁশদহা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, দৈনিক সাতক্ষীরা সংবাদ’র সম্পাদক মো. শাহআলম, সমাজের আলো’র সম্পাদক সাংবাদিক ইয়ারব হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার ( ভিডিও সহ )

বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

ডুমুরিয়ায় পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.