Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি
  • যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫
  • যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক
  • Content Review 436-332276-ac09eee94721
  • যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ
  • পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কামারখালী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন

banglarbhoreBy banglarbhoreApril 27, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মধুখালী সংবাদদাতা

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী কামারখালী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্য দিয়ে শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ।

বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিভাবকদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই ম্যানেজিং কমিটির নির্বাচনটি সম্পন্ন হয়। উক্ত নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নির্বাচনে নির্বাচিত হয়েছেন ৪ জন পুরুষ ও ১ জন মহিলা বিনা প্রতিদ্বন্দ্বি বিজয়ী হয়েছেন। এদের মধ্যে মামুন চৌধুরী তনু ২৭০ ভোট পেয়ে প্রথম, জাকির হোসেন মোল্যা ইকবাল ২৬২ ভোট পেয়ে দ্বিতীয়, সৈয়দ মিজানুর রহমান জিন্নু ২৫২ ভোট পেয়ে তৃতীয়, এবিএম মিরোজ বুলু ২৩৫ ভোট পেয়ে চতুর্থ বেসরকারিভাবে নির্বাচিত হন। এর নিকটতম প্রতিদ্বন্দ্বি উজ্জল কুমার বকসী ভোট পেয়েছেন ১৭৩। আর সংরক্ষিত মহিলা সদস্য পদে কেয়া চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

উল্লেখ্য, কামারখালী বিদ্যালয়ের অভিভাবকদের ভোটার সংখ্যা মোট ৫৩২ জন, ভোট দিয়েছেন ৩৯০ জন। ভোট বাতিল ৬টি। ভোট গণনা শেষ হয় বিকেল ৫ টায়।

নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ. আউয়াল আকন, সহকারী প্রিজাইডিং অফিসার রাশেকুল আমিন, বিকাশ চন্দ্রশীল, পোলিং অফিসার রবিউল ইসলাম, মনিরুল ইসলাম, রথীন্দ্রনাথ ঠাকুর। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান, সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান বিশ^াস বাবু, কামারখালী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এমএ মান্নান মন্নু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী টার্গেট, আড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আরমান হোসেন বাবু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বশীর উদ্দীনসহ এএসআই ইসলাম সরদারের নেতৃত্বে পুলিশের একটি টিম ও গ্রাম পুলিশসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি

    September 15, 2026

    যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫

    September 15, 2026

    যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.