Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার
  • বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
  • ডুমুরিয়ায় পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • নড়াইলে ইয়াবাসহ গ্রেফতার এক
  • ‘আদর্শ ও কর্মে বেঁচে থাকবে ফজলে রাব্বি মোপাশা’
  • ‘ব্ল্যাক বেল্ট ইন মেমরি’ খেতাবে ভূষিত হামিদুল হক সংবর্ধিত
  • বিসিবির অর্থায়নের নতুন পিচে দুর্বৃত্তের হামলা, ৪ লাখ টাকার ক্ষতি
  • যশোরে খুদে পায়ে বিশ্বকাপের উন্মাদনা (ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুলাই ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ২৯, ২০২৪

গোগা ও ভুলোট সীমান্ত দিয়ে আসছে চিংড়ি রেণু ও মাদক

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ২৯, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শার রুদ্রপুর ও ভুলোট সীমান্ত দিয়ে ভারত থেকে চিংড়ি মাছের রেণুর সাথে বাংলাদেশে ফেনসিডিল প্রবেশ করছে বলে একাধিক অভিযোগ উঠেছে। এ পথে রুদ্রপুর এলাকা ও ভুলোট এলাকা দিয়ে গড়ে উঠেছে আক্কাস, ইসমাইল, টিংকু, খোকা, নাসির ও তরিকুল সিন্ডিকেট। তবে চিংড়ির রেণু পাচারকারীরা ফেনসিডিল পাচার করে আনার কথা অস্বীকার করেছেন।

পাচার চক্রের সদস্যরা ভারতের চোরাকারবারিদের সাথে সহযোগিতা করে সীমান্ত কর্তব্যরত এক শ্রেণীর অসাধু কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতায় এসব চিংড়ি রেণু ও ফেনসিডিল পাচার করে আনে।

এ বিষয় পাচার সিন্ডিকেটের সদস্য টিংকু বলে, আমরা চিংড়ির রেণু পোনা আনতাম। ফেনসিডিল আনতাম না। কিছুদিন আগে প্রচুর রেণু দেশে প্রবেশ করেছে। সিন্ডিকেট সদস্য ইসমাইল বলে এখন কোন রেনু আসে না। আমরা এসব কাজের সাথে জড়িত নই। গত শনিবার ভারত সীমান্তে তার একটি চালান বিএসএফের কাছে আটক হয়েছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমিও শুনেছি চিংড়ির চালান আটক হয়েছে তবে ওই চালানের রেনু পোনা আমার নয়।

সীমান্ত কায়বার ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন বলেন, আমার কাছে একাধিক অভিযোগ আসছে এ পথে চোরাচালানের মাধ্যেমে চিংড়ি রেনু আসছে। সাথে ফেনসিডিলও আসছে। কয়েকদিন আগে রেনুর একটি চালান ধরা পড়ার পর ওই রেনু স্থানীয় একটি পুকুরে ছেড়ে দিয়েছে বিজিবি সদস্যরা। তিনি বলেন সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে চোরাপথে প্রচুর চিংড়ি রেণু আসাতে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব হারাতে হচ্ছে। আমি বিষয়টি বিজিবি গোগা কোম্পানি কমান্ডার ও কায়বা ক্যাম্প কমান্ডারকে অবহিত করেছি।

এ বিষয় রুদ্রপুর ক্যাম্পের কমান্ডার রবিউল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি নতুন এসেছি। এ রকম কোন চিংড়ির রেণুর চালান পাইনি। যদি পাই তাহলে আমি আপনাদের জানাব।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার

বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

ডুমুরিয়ায় পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.